সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলায় ক্রীড়া সামগ্রী বিতরণ | চ্যানেল খুলনা

রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলায় ক্রীড়া সামগ্রী বিতরণ

খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মূর্শেদীর সংসদীয় আসন রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাবের মাঝে আজ বুধবার (১১ জানুয়ারি) দুপুরে খুলনাস্থ দলীয় কার্যালয় ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আ: সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, সাবেক অধ্যক্ষ সরদার ফেরদৌস আহমেদ, তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কেএম আলমগীর হোসেন, দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, তেরখাদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি, রূপসা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব মল্লিক বাবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান, মোঃ অহিদুজ্জামান, দিঘলিয়া উপজেলার প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান তারেক, রূপসা উপজেলা যুবলীগের সদস্য সরদার জসিম উদ্দিন, ইমন গাজী,সামসুল আলম বাবু, ইউসুফ, স্বেচ্ছাসেবক লীগের খুলনা জেলা সাবেক সদস্য মো: মইন উদ্দিন, শিমুল হোসেন, ছাত্রলীগ নেতা এস এম রিয়াজ আহমেদ, সাব্বির শেখ, নাইম, পিয়াল সহ আরো অনেকেই।
প্রধান অতিথি এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও প্রধান শিক্ষকদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মোতালেব হোসেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

৬ দফা দাবিতে খুলনায় পাট শ্রমিক দলের মানববন্ধন

উপকূলে লবণাক্ততা বৃদ্ধি ও মাটি-পানির দূষণ টেকসই উন্নয়নের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ : প্রতিমন্ত্রী

সদর থানা বিএনপির পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি পালন

হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড-২০২৪’ পেলেন কুয়েটের ৩১ জন শিক্ষক

খুলনা মহানগর পুলিশের ১১ ওসির রদবদল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।