সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রিয়াদুল জান্নাহ হিফজ মাদরাসায় বই উৎসব | চ্যানেল খুলনা

রিয়াদুল জান্নাহ হিফজ মাদরাসায় বই উৎসব

‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আন্তর্জাতিক ক্যাডেট সিস্টেমে পরিচালিত আরবি ও জেনারেল শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত রিয়াদুল জান্নাহ হিফজ মাদরাসার বই বিতরণ আজ সোমবার বিকেলে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও তত্ত্বাবধায়ক আলহাজ্ব মুহাদ্দিস মাওলানা মুফতি মোহাম্মদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং উপদেষ্টা ও নাগরিক নেতা এসএম দেলোয়ার হোসেনের পরিচালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব এড. মোঃ বাবুল হাওলাদার। প্রধান আলোচক ছিলেন, দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র রিপোর্টার এইচ এম আলাউদ্দিন।

সম্মানিত অতিথি ছিলেন, সোনালী ব্যাংক লিমিটেড’র সাবেক ডিজিএম আলহাজ্ব এএম ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, এ্যারাবিক বিশুদ্ধ কুরআন শিক্ষা ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব মাওলানা ক্বারী মুফতি মাহদি হাসান কাওসারী এবং দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্ধসঢ়;রাসার মুহাদ্দিস মাওলানা মোঃ শহীদুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, কেএইচ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা খ, ম, শাহীন, বীর মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত আলী, মাদরাসা শিক্ষক হাফেজ মাওলানা মোঃ রেজাউল ইসলাম, হাফেজ মাওলানা সাব্বির আহমেদ, হাফেজ মোঃ আব্দুল্লাহ, হাফেজ মোঃ জাকির হোসাইন, হাফেজ মোঃ আব্দুস সোবহান, ইংরেজি শিক্ষক মোঃ গোলাম রব্বানি, মোঃ আব্দুল্লাহ আল মামুন, গণিত শিক্ষক মোঃ তৌহিদুল ইসলাম, মোঃ ইমরান হোসেন, বাংলা শিক্ষক মোঃ রবিউল ইসলাম, মোঃ মেহেদী হাসান, বিজ্ঞান শিক্ষক মোঃ ইব্রাহিম খলিল, শিক্ষিকা হাফেজা মোছাঃ জেসমিন আরা, হাফেজা তামান্না, হাফেজা মাসুমা খাতুন, হাফেজা উম্মে সালমা, হাফেজা মাহমুদা খাতুন প্রমুখ।

বক্তারা ইসলামী শিক্ষা গ্রহণের মধ্যদিয়ে আগামী প্রজন্মকে নৈতিকতার মাধ্যমে সমাজ পরিবর্তনে ভূমিকা পালনের আহবান জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

সৌরবিদ্যুৎ উৎপাদন ও গবেষণায় কুয়েটে চীনা প্রতিষ্ঠানের আগ্রহ

সাংবাদিকসহ বিভিন্ন পরিচয়ে চাঁদাবাজি ও গুজব ঠেকাতে কেএমপি’র তিন দফা নির্দেশনা

দৌলতপুর জোন ও লবণচরা থানার কার্যক্রম পর্যালোচনা করলেন পুলিশ কমিশনার

খুলনা মহানগর ছাত্রদলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

খুলনার ১২ নম্বর ওয়ার্ডে ছয় মাসব্যাপী পরিচ্ছন্নতা মিশন শুরু

বিশেষ শিশুদের পরিচর্যা ও বিকাশে খুলনায় প্যারেন্টিং ওয়ার্কশপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।