সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে দেশব্যাপী ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ | চ্যানেল খুলনা

রামপালে দেশব্যাপী ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বাগেরহাটের রামপালে সারাদেশে ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ কর্তৃক নেতাকর্মীদের ‘ষড়যন্ত্র, নৈরাজ্য ও প্রপাগান্ডার’ বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপি’র নেতা-কর্মীরা।

শনিবার (২৩ নভেম্বর) বিকেলে হুড়কা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলার বাবুরবাড়ি এলাকায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন।

এসময় উপস্থিত ছিলেন এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা রুহুল আমিন শেখ, মাজহারুল ইসলাম ইয়ামিন, শহিদুর রহমান, আলী আকবর সম্রাট, নাজমুল কবীর বাদশা, অলিউর রহমান, বখতিয়ার হোসেন, রুহুল গোলদার, ফারুক শেখ, শাহিনুর রহমান, মল্লিক বাকী বিল্লাহ, শেখ হুমায়ুন কবির, হাবিবুর রহমান, হীরক মনি, আকাশী মন্ডল, ছাত্রদল নেতা শামীম শেখ, হেলাল মোড়ল, মোঃ আবিদ মল্লিক প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে নেতা-কর্মীরা ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন,’ ‘হৈ হৈ রই রই, শেখ হাসিনা গেলি কই,’ ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো,’ ‘খুনি এখন দিল্লিতে, তোমার আমার জান নিতে,’ ‘স্বৈরাচারের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন,’ ‘হিন্দু, মুসলিম ভাই ভাই, স্বৈরাচারের ঠাঁয় নাই’ ‘বিএনপির আ্যাকশন, ডাইরেক্ট আ্যাকশন’ প্রভৃতি স্লোগান দেন।

প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বাংলাদেশের আপামর ছাত্র-জনতা যখন রক্ত দিয়ে বিজয় অর্জন করতে শিখেছে, তারা এই বিজয়কে রক্ষা করতেও জানে। খুনি হাসিনা গণহত্যা করে দেশ ছেড়ে পালিয়েছে। আমরা পেয়েছি নতুন এক বাংলাদেশ। কোনো অবস্থাতে এই বিজয়ের ওপর আঘাত হানলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

উপজেলা ও পৌরসভা নির্বাচনে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করল এনসিপির

যে এলাকায় মন্ত্রী নেই, সেই এলাকার কি কোনো উন্নয়ন হবে না : গোলাম পরওয়ারের

শাপলা চত্বরে হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াত আমিরের

বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়? প্রশ্ন জামায়াত নেতা আজহারের

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

শিক্ষার্থীরা গুপ্ত রাজনীতি দেখতে চায় না: সংসদে বিএনপি হুইপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।