সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
যে বুলেট বঙ্গবন্ধুকে রক্তাক্ত করেছিল | চ্যানেল খুলনা

যে বুলেট বঙ্গবন্ধুকে রক্তাক্ত করেছিল

হত্যা হত্যাকে ডেকে আনে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যে বুলেট বঙ্গবন্ধুকে রক্তাক্ত করেছিল, সেই বুলেটই জিয়াউর রহমানকে রক্তাক্ত করেছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে রাজধানীর গ্রিন ইউনিভার্সিটি বাংলাদেশ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, যে বুলেট শেখ হাসিনা ও শেখ রেহানাকে এতিম করেছিল, সেই একই বুলেট খালেদা জিয়াকে বিধবা করেছে।

তিনি বলেন, সেনাপতি জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের বিদেশে চাকরি দিয়ে পুরস্কৃত করেছিলে এবং আইন করে খুনিদের বিচার প্রক্রিয়ার পথ বন্ধ করে দেওয়ার ঘৃণ্যতম ইতিহাস পৃথিবীতে আর একটিও নেই।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দীর্ঘদিন বাংলাদেশ যে পাপের বোঝা বয়ে বেড়াচ্ছিল; বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফিরে এসেছিলেন বলেই আজ জাতি পাপের বোঝা থেকে মুক্ত হয়েছে।

বিএনপির ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মী হত্যা করেছিল, তারা কি সেসব হত্যাকাণ্ডের বিচার করেছে-প্রশ্ন রেখে তিনি বলেন, যারা খুন-গুমের কথা বলেন, তারা কি কোনোদিন কোনো খুনের বিচার করেছিল?

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

দেশে একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে বিএনপি: জামায়াত আমির

বাজেটে এত বড় ছাড় আগে দেখতে পাইনি: মির্জা ফখরুল

স্বল্পোন্নত থেকে উন্নত দেশে উত্তরণের পথে চূড়ান্ত বাধা এই বাজেট: গোলাম পরওয়ার

বিভাজন নয়, বাংলাদেশ সৃষ্টির লক্ষ্য ধরেই দেশটাকে প্রতিষ্ঠিত করতে চায় বিএনপি: মির্জা ফখরুল

এই দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে গেলেন গোলাম পরওয়ার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।