সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
যে অভিযোগ তুলে পদত্যাগ করলেন বিএনপি নেতা ফয়জুল হক | চ্যানেল খুলনা

যে অভিযোগ তুলে পদত্যাগ করলেন বিএনপি নেতা ফয়জুল হক

বিএনপি থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন দলটির নেতা ড. ফয়জুল হক। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি তার পদত্যাগের ঘোষণা দেন। একই সঙ্গে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন তিনি।

বিবৃতিতে ফয়জুল বলেন, ‘আমি সব সময় চেয়েছি একটি স্বাধীন, ন্যায়ভিত্তিক ও মূল্যবোধসম্পন্ন রাজনীতি করতে। কিন্তু দুঃখজনকভাবে লক্ষ করছি, বিএনপির নেতৃত্ব বর্তমানে বামঘেঁষা মতাদর্শের দিকে ঝুঁকছে। এতে ইসলামপন্থীদের প্রতি বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া হচ্ছে, যা আওয়ামী লীগের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’

ফয়জুল ২০১৫ সাল থেকে বিএনপির মালয়েশিয়া কমিটিতে সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক দায়িত্ব পালন করছিলেন। তিনি ২০১৮ সালে ঝালকাঠি-১ আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

বিবৃতিতে ড. ফয়জুল বলেন, ‘আমি পাথর দিয়ে মানুষ হত্যা, সন্ত্রাস ও চাঁদাবাজিকে সমর্থন করি না। আমি সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার সাহস নিয়ে রাজনীতি করতে চাই। মৃত্যুর আগপর্যন্ত এই নীতিতে অবিচল থাকব।’

তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘তাঁদের অবদান আমি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব।’

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ

নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ৫১টি দলের মধ্যে ৩০টির কোনো নারী প্রার্থী নেই

খুবিতে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করলেন উপাচার্য ও উপ-উপাচার্য

জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কাল-পরশুর মধ্যে: জামায়াত আমির

সুষ্ঠু ভোট হলে জাতীয় পার্টি ৪০-৭০টি আসন পাবে: শামীম হায়দার

মতপার্থক্য যেন বিভেদের কারণ না হয়ে যায়: তারেক রহমান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।