সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
যশোরের চৌগাছায় ছেলের হাতে পিতা খুন | চ্যানেল খুলনা

যশোরের চৌগাছায় ছেলের হাতে পিতা খুন

যশোরের চৌগাছায় পারিবারিক কলহের জেরে বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে ছেলে। শনিবার (৮ মার্চ) ভোরে সেহরির সময় উপজেলার পাতিবিলা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম শরিফুল ইসলাম (৪৫) এবং ঘাতক ছেলে মোহাম্মদ রবিন (২২)।

নিহতের প্রতিবেশীরা জানান, শরিফুল ইসলাম চাষাবাদের কাজ করতেন। বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে ছেলে রবিনের সাথে তার সম্পর্ক ভালো ছিল না। শনিবার ভোরে সেহরি খাওয়ার সময় রবিন সুযোগ বুঝে দা দিয়ে তার বাবা শরিফুলের মাথা ও ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে গুরুতর জখম অবস্থায় শরিফুলকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান প্রতিবেশীরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে সে বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যায়নি।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নিহতের লাশের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। ঘাতক ছেলে পলাতক। তাকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

জ্বালানি তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৮ হাজার টাকা

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি

শার্শায় ছাত্রলীগের দুই নেতাকর্মী আটক

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ১৮ বাংলাদেশি

বেনাপোলে দুই মাসে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি

যশোরে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।