সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোল্লাহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

মোল্লাহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ মোল্লাহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের গুরুত্ব অনুধাবনে মানববন্ধন, আলোচনা সভা ও মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আয়োজনে মঙ্গলবার বিকেলে উপজেলার গাড়ফা শিশু কিশোর কিশোরী কার্যালয় চত্বরে আলোচনা সভা ও সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় তথ্য আপা’র পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।
প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আকতার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা তথ্য আপা যুথিকা বিশ্বাস, ব্র্যাকের আইন বিষয়ক সম্পাদক কোহিনুর আক্তার ও সামাজিক ক্ষমতায়ন কর্মসুচি সংগঠক ইদ্রিস আলী। এছাড়া উপস্থিত ছিলেন তথ্য আপা হাবিবা আক্তার লাবনী ও সোনিয়া আক্তার, গাড়ফা আপগ্রেড পল্লীসমাজ’র নেত্রী লক্ষীরানী সরকার, ঝর্না বেগম, মালতী সরকার, গীতা সরকার ও ফরিদা পারভীন প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শিশু কিশোর কিশোরী কার্যালয়’র পরিচালক সজিব সরকার।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।