সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোরেলগঞ্জে শিক্ষকদের সাথে অসদাচারণের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মানববন্ধন | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে শিক্ষকদের সাথে অসদাচারণের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মানববন্ধন

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি বিদ্যালয়ের শিক্ষকদেরকে গালমন্দ ও মারপিটের হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন চার শতাধীক শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারিরা। শনিবার বেলা ১১টার দিকে গুলিশাখালী রফিজ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আনোয়ার হোসেন তালুকদার ও তার ছেলে শহিদুল ইসলাম শান্ত’র অসদাচারণের প্রতিবাদে বিদ্যালয় চত্বরে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে প্রধান শিক্ষক বেলায়েত হোসেন তালুকদার, সহকারি শিক্ষক মো. হেলাল উদ্দিন, আব্দুল আলীম, কবিতা রানী, শিক্ষার্থী ফাহমিদা লিয়া, হাদিউল ইসলাম, জহির মৃধা, জাহিদুল ইসলাম সানী, খাদিজা আক্তার, সামিয়া আক্তার, হাবিবা আক্তার, রুবনা তাবাসসুম প্রমুখ বক্তৃতা করেন।
বক্তারা বলেন, আনোয়ার হোসেন বর্তমান কমিটির সভাপতি নির্বাচিত হতে না পেরে প্রধান শিক্ষকসহ কয়েকজন শিক্ষককে অফিস কক্ষে ঢুকে এবং রাস্তা-ঘাটে গালমন্দ করেন। ধারালো অস্ত্র নিয়ে কোপাতে উদ্ধত হন। শিক্ষার্থীদেরকে বিদ্যালয়ে যেতে বাঁধা প্রদান করেন।

ইতোমধ্যে, প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুটি হয়রানীমূলক মামলা ও বিভিন্ন দপ্তরে বেশ অভিযোগ দায়ের করেছেন আনোয়ার হোসেন। এ ছাড়াও সাবেক সভাপতির সহযোগীদের বিরুদ্ধে বিদ্যালয়ের নির্মানাধীন ভবনের ঠিকাদের নিকট চাঁদা দাবি ও মালামাল চুরি করে নেওয়ারও অভিযোগ করেন শিক্ষক-শিক্ষার্থীরা।
এ বিষয়ে জানতে চাইলে ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন বলেন, তার বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে। উল্লেখিত অভিযোগের কোন ভিত্তি নেই।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।