সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মোটর ও স্বর্ণশিল্পী শ্রমিকদের মাঝে সিটি মেয়রের ত্রাণ বিতরণ | চ্যানেল খুলনা

মোটর ও স্বর্ণশিল্পী শ্রমিকদের মাঝে সিটি মেয়রের ত্রাণ বিতরণ

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঘরে থাকা কর্মহীন মোটর শ্রমিক এবং স্বর্ণশিল্পী শ্রমিকদের মাঝে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে গঠিত ‘বেসরকারি মানবিক সহায়তা সেল’-এর আওতায় আজ (মঙ্গলবার) সকালে বয়রা বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে চাল, ডাল, তেল, আলু, লবণ, সাবান ও মাস্কসহ নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন।

সিটি মেয়র ছয়শত কর্মহীন মোটর শ্রমিক এবং স্বর্ণশিল্পী শ্রমিকদের মাঝে নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেন।

ত্রাণ বিতরণকালে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) সৈয়দ রবিউল আলম, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মোঃ আরিফুল ইসলাম, বিজেএ’র চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রণজিৎ কুমার ঘোষসহ শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা সিটি কর্পোরেশনে ইজিবাইক নবায়ন কার্যক্রম শুরু

কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনা মহানগর পুলিশের ১১ ওসির রদবদল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।