সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোংলায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ | চ্যানেল খুলনা

মোংলায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়ন এলাকার বুড়বুড়িয়া গ্রামে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকালে লন্ডন প্রবাসী বিলাস হালদার ফাউন্ডেশন’র উদ্যোগে দল-মত ও ধর্ম বর্ন নির্বিশেষে কয়েকশ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন বিএনপি নেতা ও বাংলাদেশ হিন্দু বৈদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্ট, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সুব্রত মজুমদার ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা আবু হোসেন পনি।

এ সময় বক্তরা বলেন, এবার শীতের শুরুতেই হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। মোংলায় অনেক নিম্ন আয়ের অসহায় দুস্থ লোক শীতের কাপড় কিনতে পারছেনা। এ অবস্থায় প্রবাসী বিএনপি নেতা (লন্ডন বিলাস) বিলাস হালদার তাদের পাশে দাড়িয়েছেন। ভবিষ্যতে তিনি যেন এ অঞ্চলের অসহায় গরীব মানুষের পাশে দাড়ান সেই আহবানও জানান বক্তরা।

শীত বস্ত্র নিতে আসা লক্ষী মজুমদার ও পরিমল মল্লিক জানান, এবার গ্রামে খুব শীত পড়েছে। জিনিষপত্রের দাম এখন খুব বেশি। শীতের কম্বল কেনা সম্ভব ছিলনা। এই কম্বল দিয়ে শীতের কষ্ট থেকে বাঁচতে পারব। শীত বস্ত্র কম্বল পেয়ে তিনি বিলাস হালদার ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

শীত বস্ত্র অনুষ্ঠানে আরো উপস্তিত ছিলেন, সুন্দরবন ইউনিয়নে সাবেক ইউপি সদস্য বাবুল মন্ডল, বীর মুক্তিযোদ্ধা সমরেন্দ্র নাথ বিশ্বাস, শিক্ষক পুষ্পজিত মন্ডল, গৌতম মজুমদার, বিএনপি নেতা, হানিফ হাওলাদার বিএনপি নেতা, ওবায়দুল শেখ, যুবদল নেতা, মারুফ হাওলাদার, পংকজ মিস্ত্রি সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো ইলেকট্রিক মিস্ত্রির

ফকিরহাটে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে র‌্যালী

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু

ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ ১৫জন আহত

মোংলায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম

ফকিরহাটে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।