সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন | চ্যানেল খুলনা

মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নেভি এ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ, খুলনায় সহশিক্ষামূলক কার্যক্রম ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) প্রতিষ্ঠানের শহীদ মোয়াজ্জম অডিটোরিয়ামে এই আয়োজন হয়।

প্রতি বছরের মতো এবারও শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে হাতের লেখা, তাৎক্ষণিক বক্তৃতা, সংবাদ পাঠ, গল্প বলা, বানান প্রতিযোগিতা ও বিতর্কসহ নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে প্রতিভার অনন্য পরিচয় তুলে ধরে।

অনুষ্ঠানের সভাপতি ও কলেজের অধ্যক্ষ কমান্ডার মো. মাহবুব-ই-জামান (শিক্ষা), বিএন বলেন, ‌অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শুধু এসএসসি ও এইচএসসি পরীক্ষায় নয়, সহশিক্ষামূলক কার্যক্রমেও অভ্যন্তরীণ, জেলা, বিভাগীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করে চলেছে।

তিনি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা ও সৃজনশীলতার প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সভাপতি।

উল্লেখ্য, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় এ প্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া ১০৫ জন শিক্ষার্থীর মধ্যে ১০২ জনই জিপিএ-৫ অর্জন করেছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।