সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মুহসিন কলেজ ছাত্রলীগের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন পালিত | চ্যানেল খুলনা

মুহসিন কলেজ ছাত্রলীগের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন পালিত

নানা আয়োজনে গতকাল নগরীর খালিশপুর সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল ও বৃক্ষ রোপণ কর্মসূচী পালিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ মোঃ আশরাফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন খালিশপুর থানা আওয়ামীলীগের সভাপতি এ কে এম সানাউল্লাহ নান্নু, খালিশপুর থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ মনিরুল ইসলাম বাশার, খালিশপুর থানা আওয়ামীলীগের সহ সভাপতি কাজী ফয়েজ মাহমুদ, মুহসিন কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান, খুলনা সাংবাদিক ইউনিয়নের প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এস এম নূর হাসান জনি, আওয়ামীলীগ নেতা রিপন খান, ডাঃ এ এস এম সায়েম মিয়া, ১০ নং আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইমরুল ইসলাম, মনিরুজ্জামান মনির। এ সময় আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা শেখ ইমন আহমেদ, আশিকুল ইসলাম, রিক্তা নবী, মোঃ মিলন শেখ, মোঃ রাহুল শেখ, শেখ ফয়সাল, হাসিব রেজা, সাইফুল, জসিম, বদিউর, সজিব, আফজাল প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন ছাত্রলীগ নেতা মোঃ রাকিবুল ইসলাম। পরিচালনা করেন ছাত্রলীগ নেতা আনিসুর রহমান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।