সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মিয়া মজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

মিয়া মজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

খুলনা সিটি করপোরেশনের ১১নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর ও ভারপ্রাপ্ত মেয়র, বিশিষ্ট লেখক, বীর মুক্তিযোদ্ধা ড. মিয়া মজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় শুক্রবার বাদ আছর মরহুমের পরিবারের পক্ষ থেকে মরহুমের মিয়া বাড়ীস্থ সাগর পার্টি সেন্টারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন খুলনা মহানগর আ’লীগের যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম, খালিশপুর থানা আ’লীগের সভাপতি সানাউল্লাহ নান্নু, ১১নং ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মুন্সী আব্দুল ওয়াদুদ, বীর মুক্তিযোদ্ধা আরব আলী, ওয়ার্ড আ’লীগের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক সরদার আলী আহম্মেদ, আ’লীগ নেতা তাওহিদুল ইসলাম ঝন্টু, মসজিদে তৈয়্যেবার সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান, বঙ্গবন্ধু পরিষদ খুলনার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুন্না, খুলনা প্রেসক্লাবের সহকারী সম্পাদক এস এম নূর হাসান জনি, বীর মুক্তিযোদ্ধা মকিদুর রহমান, মো: মজিবুর রহমান, এস এম মুজিবর রহমান, রিপন খান, আকরাম মন্ডল ও মরহুমের পুত্র এ এস এম মুরাদ উল্লাহ সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ। দোয়া মাহফিলে তার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য গত মঙ্গলবার রাতে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বীরমুক্তিযোদ্ধা মিয়া মুজিবুর রহমান ইন্তেকাল করেন। বুধবার বাদ জোহর মসজিদ তৈয়ৈবায় নামাজে জানাযা শেষে গোয়ালখালী কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি মৃত্যুকালে তিন ছেলে এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্যা আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।