সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মিরপুরে সড়কে পড়ে থাকা সেই লাশটি অভিনেত্রী আশার | চ্যানেল খুলনা

মিরপুরে সড়কে পড়ে থাকা সেই লাশটি অভিনেত্রী আশার

রাজধানীর মিরপুরের টেকনিক্যাল মোড় সড়ক থেকে উদ্ধার হওয়া লাশটি টিভি অভিনেত্রী আশা চৌধুরীর বলে নিশ্চিত হওয়া গেছে।

সোমবার দিনগত রাতে দেড়টার দিকে লাশটি উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

পুলিশের প্রাথমিক ধারণা, গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন আশা। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তবে তরুণ নাট্যনির্মাতা রুমান রুনি জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আশা।

মঙ্গলবার দুপুরে ফেসবুকে নিজের ওয়ালে রুনি লেখেন, ‘আমার প্রিয় বন্ধুটা আর নেই। সড়ক দুর্ঘটনায় মারা গেছে।’

নিহতের পরিবারের বরাতে দারুসসালাম থানার এসআই সোহান আহমেদ যুগান্তরকে বলেন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) আইন বিভাগের ছাত্রী ছিলেন আশা। লেখাপড়ার পাশাপাশি একটি বেসরকারি বায়িং হাউসেও চাকরি করতেন। এছাড়া ওই তরুণী অভিনয় করতেন বলে তার পরিবার জানিয়েছে।

তিনি আরও বলেন, লাশের সুরতহাল রিপোর্ট অনুযায়ী মনে হচ্ছে ওই তরুণী সড়ক ‍দুর্ঘটনায় নিহত হয়েছেন। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

ফিফার পোস্টে শাহ আব্দুল করিমের গানে মেসি বন্দনা!

আলভীর বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছে ইকরার পরিবার

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

কলকাতায় হেনস্তার গুঞ্জনে যা বললেন মোশাররফ করিম

রাজধানীতে স্বামীর বিরুদ্ধে অভিনেত্রীকে হত্যার অভিযোগ

মেয়ের মা হয়েছেন বুবলী, সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করলেন নিজেই

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।