সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মানবিক সহায়তা নিয়ে দুঃস্থ মানুষের পাশে বিএইচবিএফসি | চ্যানেল খুলনা

মানবিক সহায়তা নিয়ে দুঃস্থ মানুষের পাশে বিএইচবিএফসি

সমাজের দুঃস্থ অসহায় ও ছিন্নমূল মানুষের জন্য এবছরের শীতবস্ত্র বিতরণ কর্মসূচী শুরু করেছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)। এবছরের কর্মসূচীর আওতায় গত ২২ জানুয়ারী চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার দৌলতপুর গ্রামে দুঃস্থ অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বিএইচবিএফসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ। বিদ্যমান করোনা পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে এদিন ছয়শত দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। এসময় ড. সেলিম সামাজিক দায়বদ্ধতার স্থান থেকে সমাজের অসহায় মানুষের জন্য প্রতিষ্ঠানটির এধরনের মানবিক কার্যক্রমের তথ্য তুলে ধরেন। এলাকার শীতার্ত মানুষের মাঝে মুজিব জন্মশত বর্ষের শুভেচ্ছা উপহার হিসেবে এসব শীতবস্ত্র বিতরণকালে পৌর মেয়র এসএম সিরাজ উদ দৌলা, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএইচবিএফসি চট্টগ্রাম অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটির বিভিন্ন জোনাল, রিজিওনাল ও শাখা অফিসের মাধ্যমে দেশের শীতপ্রবণ এলাকাসমূহে কয়েক শহ¯্র মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচী অব্যাহত আছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।