সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মহেশপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী আহত | চ্যানেল খুলনা

মহেশপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী আহত

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র গুলিতে রিয়াজ (২০) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ মে) রাতে উপজেলার কুসুমপুর বিওপির পিপুলবাড়িয়া সীমান্তে এ ঘটনা ঘটে। আহত রিয়াজ পিপুল বাড়িয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

রিয়াজের চাচাতো ভাই সুমন দাবী করেন, বৃহস্পতিবার রাতে রিয়াজ তাদের আবাদি জমিতে আটকে থাকা বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য সীমান্তের খালের ধারের মাঠের ধানের জমিতে যায়। সেসময় বিএসএফ’র তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

এতে গুলিবিদ্ধ হয় রিয়াদ অজ্ঞান হয়ে যায়। এলাকার লোকজন গুলির শব্দ শুনে মাঠে গিয়ে রিয়াজকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে। পরে তার অবস্থা গুরুতর হলে ঢাকায় রেফার্ড করে চিকিৎসক।

এ ব্যাপারে যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ইমন হোসেন বলেন, রিয়াজের শরীর থেকে ছররা গুলির কিছু অংশ বের করা হয়েছে। তবে একটি গুলি কিডনির পাশ দিয়ে ঢুকে গেছে। যশোরে প্রয়োজনীয় সুবিধা না থাকায় তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, গুলিবিদ্ধ হয়েছে এমন কোন খবর আমাদের কাছে নেই।

https://channelkhulna.tv/

ঝিনাইদহ আরও সংবাদ

তেলের কালোবাজারি রোধে প্রয়োজনে মৃত্যুদণ্ডের শাস্তি প্রয়োগ করব: আইনমন্ত্রী

ঝিনাইদহে জ্বালানি সংকটের কারণে তেল না পেয়ে ইউএনও কার্যালয় ঘেরাও

ঝিনাইদহে বেগুন ক্ষেতে মিলল বিশাল শিলাখণ্ড

জামায়াতের নারী কর্মীদের দোয়া মাহফিলে হামলার অভিযোগ, সংঘর্ষে আহত ৮

থানা থেকে লুট হওয়া গ্রেনেড-কার্তুজ উদ্ধার

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।