সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মরে গেলে হাশরের ময়দানে দেখা হবে: ওবায়দুল কাদেরের ভাই | চ্যানেল খুলনা

মরে গেলে হাশরের ময়দানে দেখা হবে: ওবায়দুল কাদেরের ভাই

যে কোনো সময় জীবন বিপন্ন হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই আবদুল কাদের মির্জা। বসুরহাট পৌর নির্বাচনে এই মেয়র প্রার্থী বলেছেন, কোম্পানীগঞ্জে আজকে অস্ত্রের ঝনঝনানি চলছে। যে কোনো সময় আমার জীবন বিপন্ন হতে পারে। আমি আপনাদের কবর দেখিয়ে দিয়েছি– আমাকে সেখানে কবর দেবেন। যদি মারা যাই হাশরের ময়দানে দেখা হবে। আমার শেষ কথা হচ্ছে, চামচারা শেখ হাসিনার সব অর্জন ধ্বংস করে দিচ্ছে।

তিনি সোমবার বসুরহাট পৌরসভা নির্বাচন সামনে রেখে রুপালি চত্বরে ব্যবসায়ীদের আয়োজনে এক নির্বাচনী সভায় এসব কথা বলেন।

আবদুল কাদের মির্জা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই। তিনি নোয়াখালীর বসুরহাট পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের টিকিটে নির্বাচন করছেন। তার সাম্প্রতিক বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে।

তিনি আজকের সভায় বলেন, ফেনীতে একজন উপজেলা চেয়ারম্যানকে প্রকাশ্যে গুলি করে পেট্রল ঢেলে র্নিমমভাবে গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয়েছে। দুঃখজনক আজও বিচার হয়নি।

নোয়াখালীর জেলা প্রশাসককে অভিযুক্ত করে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বলেন, একজন এমপির নামযুক্ত মাস্ক কীভাবে আপনি পরেন। আপনি তো নিরপক্ষ লোক নন।

এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন, ব্যবসায়ী গোলাম শরীফ চৌধুরী পিপল, আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল : জামায়াত আমির

কৃষককে অপহরণ করে মুক্তিপণ দাবি, এনসিপির ৫ নেতা গ্রেপ্তার

আইআরআইয়ের আমন্ত্রণে তাইওয়ান যাচ্ছেন জারা, আলাউদ্দীন ও মিলি

জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে, প্রশ্ন আজহারের

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে দিন: মাহবুব উদ্দিন খোকন

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।