সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ময়মনসিংহে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ইমাম আটক | চ্যানেল খুলনা

ময়মনসিংহে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ইমাম আটক

ময়মনসিংহের ত্রিশালে পাঁচ বছর বয়সি মেয়েশিশুকে ধর্ষণের অভিযোগে এক মসজিদের ইমামকে মারধর করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। এ ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে থানায় মামলা করেছেন বলে জানিয়েছেন ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ।

মামলায় অভিযোগ করা হয়েছে, শনিবার (২০ জুন) দুপুর আড়াইটার দিকে ত্রিশালের একটি গ্রামের মসজিদে ধর্ষণের এ ঘটনা ঘটেছে।

আটক মাওলানা শাহিনুর ইসলাম (৪৫) টাঙ্গাইল জেলার গোপালপুর থানার মোজাম্মেল হোসেনের ছেলে।

শিশুটির পরিবার ওই মসজিদ সংলগ্ন এলাকার একটি বাসায় ভাড়া থাকে।

মামলার বরাতে পুলিশ জানায়, তিন মাস ধরে মসজিদে মাওলানা শাহিনুরের কাছে পড়তে যাচ্ছে মেয়েটি। শনিবার পড়া শেষ হওয়ার নির্ধারিত সময়েও ছুটি না হওয়ায় শিশুটির মা মেয়েকে আনতে মসজিদে যান।

পরে তিনি ইমামকে নগ্ন অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করেন। এতে স্থানীয়রা এসে ইমামকে মারধর করে জুতার মালা পরিয়ে আটকে রেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে থানা হেফাজতে নিয়ে যায়।

ভুক্তভোগী শিশুটির মা বলেন, “আমার ছুটির সময় পার হলেও মেয়ে বাসায় না ফেরায় আনতে গিয়ে মসজিদে ইমামের থাকার জায়গায় তাকে আপত্তিকর পরিস্থিতিতে দেখতে পাই। বিষয়টি দেখে সবাইকে ডাকাডাকি করলে তারা এসে ইমামকে আটক করে।

ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ বলেন, “খবর পেয়ে ইমামকে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। ভিকটিমের বাবার লিখিত অভিযোগের প্রেক্ষিতে একটি ধর্ষণ মামলা রুজু করা হয়েছে।”

এছাড়া ভুক্তভোগী শিশুটিকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারের পরামর্শে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ সার্ভিস সেন্টারে পাঠানো হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

ধর্ষণচেষ্টার পর গলা কেটে শিশু হত্যা : একমাত্র আসামির মৃত্যুদণ্ড

রেফারি ও ফিফা সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ বাংলাদেশি যুবকের

মায়ের মৃত্যুর ১২ বছর পর পিতৃপরিচয় পেল ধর্ষণের শিকার নারীর সন্তান

গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ২ লাখ টাকা দাবি, অভিযুক্ত গ্রেপ্তার

শিশু শিক্ষার্থীকে দিয়ে শিক্ষিকার ‘বডি ম্যাসাজ’, প্রধান শিক্ষকসহ ৩ জনকে শোকজ

সচিবালয়ের সামনে প্রতীকী ভাতের হোটেল, মুচলেকায় মুক্ত সোহানী শিফা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।