সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মন্ত্রী শ. ম. রেজাউল করিমের সাথে বরিশাল সমিতির মত বিনিময় | চ্যানেল খুলনা

মন্ত্রী শ. ম. রেজাউল করিমের সাথে বরিশাল সমিতির মত বিনিময়

ঐতিহ্যবাহী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, খুলনার একটি প্রতিনিধি দল সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব রোটাঃ ইঞ্জিনীয়ার রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে গতকাল সন্ধ্যায় খুলনা সার্কিট হাউজে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও সমিতির উপদেষ্টা আলহাজ্ব এ্যাডভোকেট শ.  ম. রেজাউল করিম – এমপি (পিরোজপুর – ০১) মহোদয়ের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন এবং মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব রোটাঃ আলতাফ হোসেন,  আলহাজ্ব প্রফেসর সিকদার রুহুল আমীন, অধ্যাপক এম. এ. মান্নান বাবলু, হুমায়ুন কবির বালি, শিক্ষক আবুল কালাম, হুমায়ুন কবির খান, সাবেক সেনা কর্মকর্তা সহিদুল ইসলাম, চিত্র সাংবাদিক মামুন রেজা হাওলাদার, মোঃ মনির হোসেন, আল ইমরান রিজভী প্রমুখ।
মতবিনিময়কালে মন্ত্রী সমিতির সার্বিক খোঁজ খবর নেন এবং  সংগঠনের  সামাজিক ও মানব কল্যাণমুলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে তা অব্যাহত রাখার পরামর্শ দেন ।
এসময় পিরোজপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ভিপি বায়েজিদ হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা রায়হানসহ পিরোজপুর জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের বহু নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।