সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ভূয়া ডাক্তারের ফার্মেসীসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা | চ্যানেল খুলনা

ভূয়া ডাক্তারের ফার্মেসীসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

খুলনার ফুলতলা উপজেলায় ওষুধের মূল্য না থাকা ও মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করার অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সূত্র জানায়, সোমবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের সার্বিক নির্দেশনায় খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে ফুলতলা উপজেলার জামিরা ও ছাতিয়ানি বাজার এলাকায় তদারকি করে মু্ল্য বিহীন ওষুধ রাখায় বিশ্বাস ফার্মেসীকে ২ হাজার টাকা ও চাদসী ক্লিনিককে ৩ হাজার টাকা এবং মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রতারনা (ডাক্তার না হয়ে ডাক্তার উল্লেখ করা) করায় চৌধুরি ফার্মেসীকে ২ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। ওষুধসহ নিত্য প্রয়োজনীয় পন্যের দোকান তদারকি করে সঠিক দামে বিক্রি করা, মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি না করা, ক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা যথাযথভাবে প্রর্দশন করাসহ সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মেনে ব্যবসা পরিচালনা করার অনুরোধ করা হয়। অভিযানে সহযোগিতা করেন ফুলতলা থানা পুলিশ। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা সিটি কর্পোরেশনে ইজিবাইক নবায়ন কার্যক্রম শুরু

কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনা মহানগর পুলিশের ১১ ওসির রদবদল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।