সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ভুয়া মুক্তিযোদ্ধা সনদে হাউজ বিল্ডিংয়ে চাকরি, ডিজিএম জামিলের বিরুদ্ধে দুদকের মামলা | চ্যানেল খুলনা

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে হাউজ বিল্ডিংয়ে চাকরি, ডিজিএম জামিলের বিরুদ্ধে দুদকের মামলা

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি নেওয়ার অভিযোগে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনেরি উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) এম এম জামিল আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. আশিকুর রহমান বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় খুলনায় মামলাটি দায়ের করেন।

আসামি জামিল আহমেদ খুলনা নগরীর নির্জন আবাসিক এলাকার ৩ নম্বর সড়কের ১১৩/৯(ক) নং বাড়ির মৃত আকমান উদ্দিন মিনার ছেলে। তিনি বর্তমানে বরিশালে কর্মরত রয়েছেন।

দুদক সূত্রে জানা যায়, জামিল আহমেদ ভুয়া সনদে চাকরি নিয়ে বেতন ভাতা বাবদ রাষ্ট্রের ১ কোটি ৩১ লাখ টাকা আত্মসাৎ করেছেন। যা দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ। এ জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

পরীমণি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

বেনজীরকে দেশে ফেরাতে নথি আরবি ভাষায় অনুবাদ, প্রত্যর্পণ প্রক্রিয়া জোরদার

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো গ্রেনেড বাবুর ভাই জনিকে

খুলনায় ‘গ্রেনেড বাবু’র বাড়িতে যৌথবাহিনীর অভিযান, আটক ১

খুলনায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।