সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ভারতে ফের কৃষক আন্দোলনের ডাক | চ্যানেল খুলনা

ভারতে ফের কৃষক আন্দোলনের ডাক

নববর্ষের প্রথমদিনই দেশব্যাপী বিক্ষোভ-কর্মসূচির ডাক দিলেন ভারতে আন্দোলনরত কৃষকরা। রোববার এ তথ্য নিশ্চিত করেছে মূল আয়োজক- AIKSCC।

বিবৃতিতে আয়োজক সংগঠন আরও জানায়, ২৯ ডিসেম্বর সরকারের সাথে ৭ম দফা আলোচনার সময়ও পাটনা ও থানজাভুর শহরে বের হবে বিক্ষুব্ধ কৃষকদের র‍্যালি। পরদিন, মনিপুর ও হায়দ্রাবাদে তাদের এ কর্মসূচি রয়েছে বলেও জানায় আন্দোলনরত কৃষকদের জোট।

বিতর্কিত ৩টি কৃষি আইন বাতিলের দাবিতে প্রায় একমাস যাবত রাজধানী দিল্লি ও আশপাশের রাজ্য সীমান্তে অবস্থান ধর্মঘটে বসেছেন কৃষকরা। তাদের অভিযোগ, নতুন আইনে সরাসরি লাভবান হবেন শিল্পপতিরা। আর খেটে খাওয়া কৃষকরা হবেন আরও দরিদ্র। সংস্কার নয় বরং কৃষি আইনগুলো প্রত্যাহারের অটল ক্ষুব্ধ কৃষকরা।

এর আগে গতকাল সরকারের সাথে আলোচনায় বসতে রাজি হয় ভারতের আন্দোলনরত কৃষকরা। বৈঠকের সম্ভাব্য তারিখ নির্ধারিত হয়েছে ২৯ ডিসেম্বর।

যদিও সরকারকে শর্ত বেঁধে দিয়েছেন কৃষকরা। আন্দোলনরত ৪০টি সংগঠনের পক্ষ থেকে লেখা চিঠিতে কড়া ভাষায় সরকারের সমালোচনা করা হয়। স্পষ্ট জানিয়ে দেয়া হয়, সংশোধন নয়, বিতর্কিত আইন প্রত্যাহার ছাড়া অন্য কোনো এজেন্ডায় কথা বলতে রাজি নন তারা। আন্দোলন নিয়ে সরকারের তরফ থেকে মিথ্যাচার বন্ধের দাবিও জানানো হয় চিঠিতে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৮

পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ৬ সেনা নিহতের কথা স্বীকার করল ভারত

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, লেবানন যুদ্ধেও লাগাম

চার সেনা নিহত, গোটা লেবানন ধ্বংসের হুমকি ইসরায়েলি মন্ত্রীর

হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম

মোদি শান্ত, ধীরস্থির এবং একজন জাঁদরেল খেলোয়াড়, আমি তেমন নই: ট্রাম্প

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।