সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ভারতকে অবৈধভাবে ট্রানজেট দেয়ার প্রতিবাদে শুক্রবার খুলনায় ইসলামী আন্দোলনের | চ্যানেল খুলনা

ভারতকে অবৈধভাবে ট্রানজেট দেয়ার প্রতিবাদে শুক্রবার খুলনায় ইসলামী আন্দোলনের

বর্তমান সরকার অবৈধভাবে ভারতকে ট্রানজিট দেয়ার প্রতিবাদে আগামী ৫ জুলাই শুক্রবার বিকাল তিনটায় নগরীর বাইতুন নূর মসজিদ চত্বরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

সমাবেশ ও মিছিল সফলে রবিবার (৩০ জুন) সন্ধ্যা ৭ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার যৌথ সভা নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের নগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সেক্রেটারী মুফতি ইমরান হোসাইন, জেলা সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালিব, জয়েন্ট সেক্রেটারী মোঃ আবু গালিব, জেলা জয়েন্ট সেক্রেটারী মোঃ রেজাউল করীম, মোঃ সাইফুল ইসলাম, হুমায়ূন কবির, আলহাজ আমজাদ হোসেন, মাওঃ নাসিম উদ্দিন, আলহাজ্ব সরোয়ার বন্দ, আলহাজ্ব হাফেজ আব্দুল লতিফ, মোল্লা রবিউল ইসলাম, গাজী মিজানুর রহমান, মোঃ কবির হোসেন, মোঃ আরিফুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন নগর সভাপতি মো আবুল কালাম আজাদ, সেক্রেটারী ইব্রাহিম ইসলাম খাঁন, ইসলামী যুব আন্দোলন নগর সভাপতি মোঃ ইমরান হোসেন মিয়া, জেলা সভাপতি মুফতী ফজলুল হক ফাহাদ, নগর সাধারণ সম্পাদক আব্দুস সবুর, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি ফরহাদ মোল্লা, নগর সাধারণ সম্পাদক মোস্তফা আল গালিব, মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

সভায় আগামী ৫ ই জুলাই বিক্ষোভ সমাবেশ ও মিছিল সফল করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে গেলেন গোলাম পরওয়ার

ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে ৪ কোটি টাকা

উপজেলা ও পৌরসভা নির্বাচনে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করল এনসিপির

যে এলাকায় মন্ত্রী নেই, সেই এলাকার কি কোনো উন্নয়ন হবে না : গোলাম পরওয়ারের

শাপলা চত্বরে হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াত আমিরের

বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়? প্রশ্ন জামায়াত নেতা আজহারের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।