সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ভরিতে ১২৮৩ টাকা কমলো সোনার দাম | চ্যানেল খুলনা

ভরিতে ১২৮৩ টাকা কমলো সোনার দাম

দেশের বাজারে সোনার নতুন দাম ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালো মানের সোনার দাম ভরিতে এক হাজার ২৮৩ টাকা কমানো হয়েছে। ফ‌লে ২২ ক্যারেটের প্রতি ভ‌রি সোনার দাম কমে দাঁড়াবে ৮৩ হাজার ২৮১ টাকা। যা এতদিন ছিল ৮৪ হাজার ৫৬৪ টাকা।
বুধবার (১৪ সেপ্টেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) থেকে সারাদেশে নতুন দর কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ২৮৩ টাকা কমিয়ে ৮৩ হাজার ২৮১ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে, দেশের বাজারে ভালো মানের প্রতি ভরি সোনার সর্বোচ্চ দাম ৮৪ হাজার ৫৬৪ টাকা হয়েছিল।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

অর্থনীতি আরও সংবাদ

উপকূলীয় জনগোষ্ঠীর জন্য ২০০ মিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

২২ ক্যারেটের স্বর্ণের ভরি এখন ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা

আইএমএফের ঋণ কর্মসূচি থেকে সরে আসছে না সরকার: অর্থমন্ত্রী

রমজানে ৪০ লাখ মানুষের জন্য সাশ্রয়ী পণ্য বিক্রির পরিকল্পনা টিসিবির

রমজান সামনে রেখে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের বাকির সুবিধা

ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমার পর স্বর্ণের বর্তমান দাম কত?

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।