সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ভক্তদের আগ্রহে ইউটিউব চ্যানেল খুললেন নুসরাত ফারিয়া | চ্যানেল খুলনা

ভক্তদের আগ্রহে ইউটিউব চ্যানেল খুললেন নুসরাত ফারিয়া

ভক্তদের অনুরোধে এবার ইউটিউবে যাত্রা শুরু করলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। নিজের প্রতিদিনের জীবনযাপন ও ব্যক্তিগত মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন তিনি। সেখানে নিয়মিত ব্লগের পাশাপাশি প্রকাশ করবেন নিজের নতুন গানও।

সম্প্রতি ইনস্টাগ্রামে অনুসারীদের কাছে ফারিয়া জানতে চেয়েছিলেন, তাঁরা তাঁর প্রতিদিনের জীবনযাপন নিয়ে ব্লগ দেখতে চান কি না। এতে প্রায় ৯৯ শতাংশ অনুসারী ইতিবাচক সাড়া দেন। ভক্তদের সেই আগ্রহ থেকেই ইউটিউব চ্যানেল চালুর সিদ্ধান্ত নেন অভিনেত্রী।

চ্যানেল চালু প্রসঙ্গে ফারিয়া বলেন, মিডিয়ার চাকচিক্যের বাইরে তাঁর সাধারণ জীবনযাপনও ভক্তদের দেখাতে চান। পাশাপাশি নিয়মিত গান করার কারণে ভবিষ্যতে নিজের ইউটিউব চ্যানেলেই গান প্রকাশের পরিকল্পনা রয়েছে তাঁর।

তবে আপাতত প্রযোজনায় আসার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ফারিয়া। নিজের বর্তমান কাজ নিয়েই সন্তুষ্ট তিনি।

এদিকে বর্তমানে ‘লজ্জা’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। সিনেমাটির প্রথম লটের শুটিং শেষ করেছেন। আগামী ২৫ নভেম্বর থেকে আবারও শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। এতে পুলিশ কর্মকর্তা বা কমান্ডো ঘরানার চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যেতে পারে তাঁকে। এম এইচ খোকন পরিচালিত সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া।

অন্যদিকে সম্প্রতি মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘লাপাত্তা’ ওয়েব ফিল্মের শুটিং শেষ করেছেন ফারিয়া। আইস্ক্রিনের জন্য নির্মিত এই চলচ্চিত্র নিয়ে আশাবাদী তিনি। শিগগিরই এর প্রচারণামূলক গানের শুটিং হবে। এরপর ঘোষণা করা হবে মুক্তির তারিখ।

এ ছাড়া অনম বিশ্বাস পরিচালিত সরকারি অনুদানের সিনেমা ‘ঠিকানা বাংলাদেশ’ চলতি বছরের শেষ দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটিতে দর্শক তাঁকে ভিন্ন রূপে দেখতে পাবেন বলে জানিয়েছেন অভিনেত্রী।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

জীবনসঙ্গীর মধ্যে যে গুণগুলো চান সাই পল্লবী

খুলনায় দাফন করা হবে চিত্রনায়িকা পপির মা মরিয়ম বেগমকে

‘এবার আর ক্ষমা নয়’, মানিক পশারীর দাফন নিয়ে সোহেল রানার ক্ষোভ

জন্মদিনে পরীমণির চমক, শুটিং শেষ নতুন সিনেমা ‘ফারজানা’র

‘মিথ্যা নিউজে ঘটনা সত্য হয় না’, দাম্পত্য নিয়ে গুঞ্জনে ফারুকী

‘প্রথম প্রেমের গল্প’ নকলের অভিযোগ, সমালোচনায় চিন্তিত নন নির্মাতা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।