সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ব্যাচ ০৭০৯ খুলনা বিভাগীয় মিলন উৎসব উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ব্যাচ ০৭০৯ খুলনা বিভাগীয় মিলন উৎসব উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা ডেস্কঃ শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে খুলনা ০৭০৯ ব্যাচের আলোচনা সভা। অনুষ্ঠানে “বন্ধুর সাথে বন্ধুর পথ, পাড়ি দেব হোক শপথ” এই স্লোগানকে সামনে নিয়ে ০৭০৯ দেশের বিভিন্ন স্থানের বন্ধুদের সাথে বন্ধুত্বের বন্ধনটা আরো শক্তিশালী করার উদ্দ্যোগে আগামী ৩১ জানুয়ারি খুলনা বিভাগীয় মিলন উৎসব অনুষ্ঠিত হবে। সঠিকভাবে উক্ত অনুষ্ঠান বাস্তবায়ন হয় সে ব্যাপারে আলোচনা করা হয়। ২০০৭ সালে এসএসসি ও ২০০৯ সালে এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে ০৭০৯ এই সংগঠনটি গঠিত।
খুলনা নগরীর বাইপাস এলাকায় মোহাম্মদ নগর চৌরাস্তা মোড়ের মৃধা কমপ্লেক্সে আগামী ৩১ জানুয়ারি শুক্রবার এই মিলন উৎসব অনুষ্ঠিত হবে। এই মিলন মেলায় সেদিন খুলনা বিভাগের সকল বন্ধুদেও ঢল নামবে বলে আশা করেন আয়োজকরা।
উক্ত অনুষ্ঠানটি সশৃঙ্খল এবং সুষ্ঠভাবে করার ব্যাপারে বিশদভাবে আলোচনা করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি বন্ধুদের সার্বিক সকল সুযোগসুবিধার ব্যাপারেও আলোচনা করা হয়। পরিশেষে সকলের মতামতের ভিওিতে আলোচনার সমাপ্তি ঘোষণা করা হয়। আলোচনায় উপস্থিত ছিলেন মো: শাকিল মাহমুদ, মো:আনিছুর রহমান, মো:শরিফ বাবু, মো: শাহিন, মো: শেখ রবি, হীরক ঘোষ, এইচ আর তানজির, জয়ন্ত, জুবি ওয়ালিয়া টুই, মুক্তা খাতুন, ইশিতা ইব্রাহিম, ইশারা মজুমদার, পিংকি আক্তার প্রমুখ।- প্রেস রিলিজ

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।