সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বোন হারালেন আফ্রিদি | চ্যানেল খুলনা

বোন হারালেন আফ্রিদি

হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন শহীদ আফ্রিদির বোন। বোনকে দেখতে নিজের ভ্রমণ পরিকল্পনা বাতিলও করেন আফ্রিদি। তবে শেষ পর্যন্ত বোন ফিরে গেছেন না ফেরার দেশে।

নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে বোনের মৃত্যুর খবর বাংলাদেশ সময় সকাল ৮টা ৫৮ মিনিটে জানিয়েছেন আফ্রিদি। বোনের জানাজার নামাজের স্থানও জানিয়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক লেগ স্পিনিং অলরাউন্ডার।

আফ্রিদি লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে আমার আদরের বোন মারা গেছেন। তাঁর নামাজে জানাজা আজ জোহরের নামাজের পর খায়বান-এ-গালিবের ২৬ নম্বর সড়কের জাকারিয়া মসজিদে অনুষ্ঠিত হবে।’ উমর গুল, ইয়াসির হামিদসহ পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা আফ্রিদির বোনের মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন।

কোন রোগে আক্রান্ত হয়ে আফ্রিদির বোন মারা গেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

আইপিএলে প্রেমিকাদের নিয়ে কঠোর হচ্ছে ভারতীয় বোর্ড

ভারতে বাংলাদেশের বিশ্বকাপ না খেলা সরকারের বড় ভুল সিদ্ধান্ত: সাকিব

হকিতে ইতিহাস, প্রথমবার এশিয়ান গেমসে বাংলাদেশের মেয়েরা

আর্সেনালকে হটিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জার্মান তারকা ফুটবলার

অলিখিত ফাইনালে কেমন হবে একাদশ, খেলবেন কি মুস্তাফিজ?

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।