সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
অলিখিত ফাইনালে কেমন হবে একাদশ, খেলবেন কি মুস্তাফিজ? | চ্যানেল খুলনা

অলিখিত ফাইনালে কেমন হবে একাদশ, খেলবেন কি মুস্তাফিজ?

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। মিরপুরের স্লো উইকেট থেকে চট্টগ্রামের উইকেট হতে পারে টার্নিং পয়েন্ট। মিরপুরের মত কিছুটা ধীর উইকেট যে থাকছে না, তা নিশ্চিতভাবেই বলা যায়। চট্টগ্রামের উইকেটে যারা রানের বন্যা বইয়ে দিতে পারবে, তারাই এগিয়ে থাকবে সিরিজ জয়ের দৌড়ে। আজ ২৩ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচ। খেলা শুরু হবে সকাল ১১টায়। তার আগে আলোচনায় কেমন হবে একাদশ টাইগারদের। ধারণা করা হচ্ছে তাসকিন আহমেদকে বিশ্রামে দিয়ে ফিরতে পারেন মুস্তাফিজুর রহমান। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত মোট ৪৮টি ম্যাচে একে অপরের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এর মধ্যে ৩৫টি ম্যাচে জয় পেয়েছে কিউইরা। বাংলাদেশ জিতেছে ১২টি ম্যাচ। বাকি একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।

একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ :

বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ/মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড: হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়ং, টম ল্যাথাম (অধিনায়ক এবং উইকেটরক্ষক), ডিন ফক্সক্রফট, মুহাম্মদ আব্বাস, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ও’রউরকে, জেডন লেনক্স।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জার্মান তারকা ফুটবলার

অলিখিত ফাইনালে কেমন হবে একাদশ, খেলবেন কি মুস্তাফিজ?

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ

২০২৬ বিশ্বকাপ ব্রাজিলের শিরোপা পুনরুদ্ধারের উপযুক্ত সময়: কাফু

তানজিদ তামিম ক্লিন স্ট্রাইকার : কেলি

‘রিয়ালের জন্য লা লিগার চেয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা সহজ’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।