সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আইপিএলে প্রেমিকাদের নিয়ে কঠোর হচ্ছে ভারতীয় বোর্ড | চ্যানেল খুলনা

আইপিএলে প্রেমিকাদের নিয়ে কঠোর হচ্ছে ভারতীয় বোর্ড

ক্রিকেটারদের প্রেমিকা সংস্কৃতি নিয়ে বেশ বিরক্ত ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এই সংস্কৃতি বন্ধ করতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের মৌসুমের মাঝপথে কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

চলতি আইপিএলে হার্দিক পান্ডিয়া, যশস্বী জয়সওয়াল, ইশান কিষান, আর্শদীপ সিংহসহ আরও বেশ কিছু ক্রিকেটারকে তাঁদের নারী সঙ্গীদের সঙ্গে দেখা গেছে। অভিযোগ উঠেছে, তারা টিম বাসে যাতায়াত করছেন এবং দলীয় হোটেলেও অবস্থান করছেন—যা বোর্ডের বিদ্যমান নীতিমালার পরিপন্থী।

ভারতীয় সংবাদমাধ্যম দৈনিক জাগরণ জানিয়েছে, এই নারী সঙ্গীদের মধ্যে কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ইনফ্লুয়েন্সার’ হিসেবে পরিচিত। তাদের মধ্যে কয়েকজন অতীতে বেটিং অ্যাপের প্রচারণার সঙ্গে যুক্ত ছিলেন বলেও অভিযোগ রয়েছে। বোর্ডের আশঙ্কা, এই সংস্কৃতি ভবিষ্যতে খেলার স্বচ্ছতা ও নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ‘এখনই বিষয়টি নিয়ন্ত্রণে না আনলে ভবিষ্যতে বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে। এমনও ঘটনা ঘটছে যেখানে গার্লফ্রেন্ডদের জন্য টিম বাস অপেক্ষা করছে এবং তারা খেলোয়াড়দের সঙ্গে একই হোটেলে থাকছে—যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

অভিযোগ আছে, কিছু ক্ষেত্রে অ্যান্টি করাপশন ইউনিটের (এসিইউ) কর্মকর্তারা ‘অফিশিয়াল পার্টনার’ পরিচয়ে ক্রিকেটারদের সঙ্গে প্রমিকাদের থাকার অনুমতি দিয়েছেন। তবে বিসিসিআই জানিয়েছে, তাদের নীতিমালায় ‘অফিশিয়াল গার্লফ্রেন্ড’ নামে কোনো বিধান নেই। শুধুমাত্র নির্দিষ্ট শর্তসাপেক্ষে স্ত্রী ও পরিবারের সদস্যদের একসঙ্গে থাকার অনুমতি দেওয়া হয়। বোর্ডের মতে, এ ধরনের অনিয়ন্ত্রিত উপস্থিতির কারণে সংবেদনশীল তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে—যা ম্যাচের সততাকে প্রশ্নবিদ্ধ করতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিসিসিআইয়ের আসন্ন বোর্ড সভায় আলোচিত বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করে কঠোর নির্দেশনা জারি করা হবে। নতুন নিয়ম শুধু আইপিএলেই সীমাবদ্ধ থাকবে না, বরং আন্তর্জাতিক সফরেও ভারতীয় দলের খেলোয়াড়দের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। যদিও আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো বেসরকারি মালিকানাধীন, তবুও সব দলের জন্য একক নীতিমালা প্রয়োগ করতে চায় বিসিসিআই। একই সঙ্গে অ্যান্টি করাপশন ইউনিটকে খেলোয়াড়দের থাকা-খাওয়া ও ভ্রমণ সংক্রান্ত বিষয়ে আরও কড়া নির্দেশনা দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

ভারতে বাংলাদেশের বিশ্বকাপ না খেলা সরকারের বড় ভুল সিদ্ধান্ত: সাকিব

হকিতে ইতিহাস, প্রথমবার এশিয়ান গেমসে বাংলাদেশের মেয়েরা

আর্সেনালকে হটিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জার্মান তারকা ফুটবলার

অলিখিত ফাইনালে কেমন হবে একাদশ, খেলবেন কি মুস্তাফিজ?

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।