সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বৈকালীতে আ’লীগ-বিএনপি সংঘর্ষ : বিএনপি কার্যালয়ে আগুন, আহত ১৫ | চ্যানেল খুলনা

বৈকালীতে আ’লীগ-বিএনপি সংঘর্ষ : বিএনপি কার্যালয়ে আগুন, আহত ১৫

খুলনার বৈকালী এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে ১৪ নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে। এখানে আহত হয়েছে অন্তত ১৫ জন। এছাড়া শিববাড়ী মোড়ে দুটি মটর সাইকেল ভাংচুর করা হয়েছে।
খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা মহানগরীর ডাকবাংলা সোনালী ব্যাংক চত্বরে জড়ো হয়েছেন। সকাল থেকেই নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হওয়ায় নির্ধারিত সময়ের আগেই সমাবেশ শুরু হয়ে যায়।

আয়োজকরা বলছেন, ‘দূর দূরান্ত থেকে নেতাকর্মীরা এসেছেন। অনেকে বাধা বিপত্তি পেরিয়ে শুক্রবার থেকেই খুলনা শহরে অবস্থান করছেন। তাদের ফিরতে হবে। এ কারণে দিনের আলোর মধ্যেই গণসমাবেশ শেষ করা হবে।’
এদিকে, খুলনা শহরে বিভিন্ন প্রবেশমুখে বেশ কয়েকটি পয়েন্টে অবস্থান নিয়েছেন প্রতিপক্ষ নেতাকর্মীরা। প্রবেশপথগুলোতে লাঠিসোঁটা নিয়ে অবস্থান করছেন তারা। যারাই খুলনায় প্রবেশ করছেন তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাদ যাচ্ছে না সাংবাদিকরাও। তাদের বহনকারী গাড়ি আটকিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমান গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

কেসিসি’র ৬০১ কোটি ৭৯ লাখ ৭ হাজার টাকার বাজেট ঘোষণা

খুলনায় মাইকে ঘোষণা দিয়ে ২ মাদক কারবারির বাড়িতে হামলা-ভাঙচুর

খুলনায় ‘বি কোম্পানি’র নামে চাঁদাবাজি, চট্টগ্রাম থেকে যুবক গ্রেপ্তার

দৌলতপুরে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

কেডিএ’র উদ্যোগে খুলনায় ডেঙ্গু প্রতিরোধ ও মশকনিধন কার্যক্রম উদ্বোধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।