সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বেস্ট অফিসার সম্মাননা পেলেন জেলা পুলিশের চারজন | চ্যানেল খুলনা

বেস্ট অফিসার সম্মাননা পেলেন জেলা পুলিশের চারজন

খুলনা জেলা পুলিশের মার্চ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। এ সময় জননিরাপত্তা বিধানসহ আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য জেলা পুলিশের চার সদস্যকে বেস্ট অফিসার সম্মাননা প্রদানকরা হয়।

সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময়ের পাশাপাশি অপরাধ দমনে জেলা পুলিশের করণীয় বিষয়ে আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা পুলিশ সুপার মোহান্মদ মাহবুব হাসান (বিপিএম)।
এসময় ইন্সপেক্টর ক্যাটাগরিতে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আহসানউল্লাহ চৌধূরী, সাব-ইন্সপেক্টর ক্যাটাগরিতে এসআই(নিঃ) মোঃ আনজির হোসেন, পাইকগাছা থানা; সার্জেন্ট/টিএসআই ক্যাটাগরিতে টিএসআই মোল্লা জাহাঙ্গীর এবং এএসআই(নিঃ) ক্যাটাগরিতে এএসআই (নিঃ) মোঃ আঃ সামাদ, পাইকগাছা থানা; বেস্ট অফিসার হিসেবে নির্বাচিত হওয়ায় সম্মাননা স্মারক, সনদপত্র এবং নগদ অর্থ প্রদানের মাধ্যমে পুরষ্কৃত করা হয়।

এদিকে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আহসানউল্লাহ চৌধূরী খুলনা জেলার শ্রেষ্ঠ ইন্সপেক্টর মনোনীত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল আলমসহ দিঘলিয়া উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।