সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বেনাপোল সীমান্তে ১০ টি স্বর্ণের বারসহ ২ পাচারকারী আটক | চ্যানেল খুলনা

বেনাপোল সীমান্তে ১০ টি স্বর্ণের বারসহ ২ পাচারকারী আটক

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১কেজি ১১৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি। বুধবার দুপুরে পুটখালী সীমান্তের ইছাপুর খালপাড় জামে মসজিদের সামনে থেকে স্বর্ণের চালানটি আটক করা হয়।
আটক দুই পাচারকারী হাবিবুর রহমান (২৯) বেনাপোল পোর্ট থানার খলসী গ্রামের রমজান আলীর ছেলে ও আক্তারুল ইসলাম (২৫) একই গ্রামের আবু বক্করের ছেলে।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভির রহমান বলেন, গোপন সংবাদে পুটখালী সীমান্তে অভিযান চালায় বিজিবির টহলদল। এ সময় মোটরসাইকেল চালক হাবিবুর ও আরোহী আক্তারুলকে সন্দেহজনক আচরণের জন্য আটক করা হয়।পরে তাদের দেহ তল্লাশী করে প্যান্টের পকেটে কস্টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১০টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ১ কেজি ১১৬ গ্রাম। আটক স্বর্ণের বাজার দর ৮৬ লাখ ২০ হাজার টাকা। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে এবং পাচারকাজে ব্যবহৃত মোটরসাইকেল স্বর্ণসহ পাচারকারীদেরকে থানায় সোপর্দ করা হয়েছে ।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচার হওয়া দুই যুবতী দেশে ফিরেছে

​যশোরের শার্শায় তৃতীয় শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, যুবক আটক

দ্রুত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক পর্যন্ত ফ্রি করবো : প্রধানমন্ত্রী

যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বেনাপোলে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।