সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বেনাপোলে রাস্তা পারাপারের সময় বাসচাপায় শিশুর মৃত্যু | চ্যানেল খুলনা

বেনাপোলে রাস্তা পারাপারের সময় বাসচাপায় শিশুর মৃত্যু

যশোরের বেনাপোলে রাস্তা পারাপারের সময় রাজ ইসলাম (১১) নামে এক শিশু বাসচাপায় নিহত হয়েছেন। শনিবার (২৫ নভেম্বর) সকাল ১১টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের কাগজপুকুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজ ইসলাম বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের মনিরের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলা ১১টা দিকে রাজ ইসলাম সড়ক পার হচ্ছিলো। এ সময় শিবচর থেকে ছেড়ে আসা বেনাপোল গামী স্টার ডিলাক্স পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং ঘাতক বাসটিকে জব্দ করে।

বাসের অতিরিক্ত গতি ও চালকের অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের দাবি।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করাসহ ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়ায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে তিনি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

শার্শায় ৩ কোটি ৪৭ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

কেশবপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন পরিবারের

জ্বালানি তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৮ হাজার টাকা

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি

শার্শায় ছাত্রলীগের দুই নেতাকর্মী আটক

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ১৮ বাংলাদেশি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।