সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বেনাপোলে বিজিবির অভিযানে ২০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ | চ্যানেল খুলনা

বেনাপোলে বিজিবির অভিযানে ২০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

বেনাপোলের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে বিদেশি মদসহ ২০ লাখ ৫০ হাজার টাকার বিভিন্ন প্রকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গোপন সংবাদে বেনাপোল আইসিপি, বেনাপোল বিওপি, শালকোনা এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে বিদেশি মদ, ভারতীয় ফেনসিডিল, শাড়ী, কম্বল, পোশাক সামগ্রী, চকলেট, পেস্তা বাদাম, খৈনি, বিভিন্ন প্রকার ওষুধ, কসমেটিক্স সামগ্রী ও মোটরসাইকেলের পার্টস জব্দ করা হয়।

জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ২০ লাখ ৫০ হাজার টাকা বলে জানায় বিজিবি। বৃহস্প্রতিবার (৪ সেপ্টেম্বর) সকালে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাকারবারিদের আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির টহল তৎপরতা জোরদার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিজিবির এ অভিযান অব্যাহত থাকবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি, শতভাগ পাস মাত্র ৩টিতে

১১ দিন পর মণিরামপুরের পৌঁছাল ইনানীর আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ

শার্শায় স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পুত্র সন্তানের জম্ম দিল স্ত্রী

বেনাপোলে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১

বেনাপোলে অস্ত্রের চালান জব্দ, ভ্যানচালকের বিরুদ্ধে মামলা

রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত করে বন্দরকে ব্যবসাবান্ধব করা হবে: বেনাপোলে নৌ প্রতিমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।