সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বেগম রিজিয়া নাসের এর মরদেহে নগর ছাত্রলীগ নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন ও গভীর শোক প্রকাশ | চ্যানেল খুলনা

বেগম রিজিয়া নাসের এর মরদেহে নগর ছাত্রলীগ নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন ও গভীর শোক প্রকাশ

মঙ্গলবার বাদ যোহর ঢাকায় বনানী জামে মসজিদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহোদর শহীদ শেখ আবু নাসের এর সহধর্মিণী বেগম রিজিয়া নাসের এর যানাজার পূর্বে মরদেহে শ্রদ্ধা নিবেদন করেছেন খুলনা মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ। এ সময় নগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন ও সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল সহ নগর ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ যানাজয় অংশগ্রহণ করেন। যানাজা শেষে মরহুমার লাশ বনানী কবর স্থানে দাফন করা হয়।
শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগ নেতা এস এম মাসুদ হোসেন সোহান, রণবীর বাড়ৈ সজল, মোঃ শাহিন, মাহমুদুল ইসলাম সুজন, সোহান হোসেন শাওন, মাহমুদুর রহমান রাজেস, জনি বসু, রুম্মান আহমেদ প্রমূখ।
এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহোদর শহীদ শেখ আবু নাসের এর সহধর্মিণী বেগম রিজিয়া নাসের এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন নগর ছাত্রলীগের নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন নগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন ও সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল সহ নগর ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।