সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বেগম রাজিয়া নাসেরের সমাধিতে খুকৃবি’র পুস্পস্তবক অর্পণ ও দোয়া | চ্যানেল খুলনা

শহিদ শেখ আবু নাসেরের সহধর্মিনী

বেগম রাজিয়া নাসেরের সমাধিতে খুকৃবি’র পুস্পস্তবক অর্পণ ও দোয়া

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতা শহিদ শেখ আবু নাসেরের সহধর্মিনী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও সংসদ সদস্য সেখ সালাহউদ্দীন জুয়েল এর মাতা এবং সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এর দাদী বেগম রাজিয়া নাসের এর ঢাকাস্থ বনানী কবর স্থানের সমাধিতে শুক্রবার খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: শহীদুর রহমান খান এর নেতৃত্বে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ ও ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডাঃ খন্দকার মাজহারুল আনোয়ার শাজাহান, পিএস টু ভিসি মো: রেজাউল ইসলামসহ অন্যান্যরা। শ্রদ্ধাঞ্জলি শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহিদ শেখ আবু নাসের সহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধু পরিবারে নৃশংস ভাবে নিহত এবং মরহুমার রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। প্রয়াত বেগম রাজিয়া নাসের গত ১৬ নভেম্বর ২০২০ইং তারিখ সোমবার রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে…রাজিউন)।
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান খান বলেন, বঙ্গবন্ধুর পরিবারের তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয় অভিভাবক। ১৯৭৫ এর পনেরই আগস্টের কালো রাতে সপরিবারে বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকান্ডের পর থেকে দীর্ঘ সময় নানা প্রতিকূল অবস্থার মধ্যেও পরিবারের সকলকে তিনি ছায়ার মতো আগলে রেখেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ১৯৮১ সালে দেশে ফেরার পর প্রয়াত শেখ রাজিয়া নাসের সব সময় মায়ের ভালোবাসা দিয়ে তাকে আগলে রেখেছেন এবং তিনি সবসময় পাশে থেকে জননেত্রী শেখ হাসিনাকে সাহস ও প্রেরণা যুগিয়েছেন। বেগম রাজিয়া নাসের এর মৃত্যুতে বঙ্গবন্ধু পরিবার হারালো তাঁদের প্রিয় অভিভাবককে এবং জাতি হারালো এক মহিয়সী নারীকে।
তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।-খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, মর্যাদা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর ঃ মঞ্জু

উপাচার্যের বক্তব্য অস্বীকার ও খুবি সাংবাদিককে প্রশাসনের তলবি চিঠি, খুবিসাসের নিন্দা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।