সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এমইউজে খুলনার দোয়া | চ্যানেল খুলনা

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এমইউজে খুলনার দোয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা। মঙ্গলবার (২ ডিসেম্বর) যোহরবাদ খুলনা প্রেসক্লাবস্থ ইউনিয়ন কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন। ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানার পরিচালনায় বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলটন, বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিন, ইউনিয়নের সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত।

বিএফইউজে সহকারী মহাসচিব বলেন, ‘এ দেশে ইসলাম ও মানবতার খেদমতে বেগম খালেদা জিয়ার কী অবদান আছে এটা আমরা সবাই জানি। দেশের মানুষকে উনি এতটা ভালোবাসেন যে স্বৈরাচারী আমলে এত নির্যাতনের পরও তিনি জনগণের পক্ষে, বাংলাদেশের পক্ষে ছিলেন।’ তিনি আরো বলেন, ‘ফখরুদ্দীন ও মইন উদ্দিনের সময় খালেদা জিয়া বিদেশে চলে গেলে এত নির্যাতন সইতে হতো না। তাঁর ছেলেকে পঙ্গু হতে হতো না। কিন্তু তিনি দেশের জন্য, জনগণের জন্য বিদেশে যাননি। খালেদা জিয়া দেশের ১৬ কোটি মানুষের কথা বিবেচনা করে সেদিন আপস করেননি। তাঁর সময় ধর্মপ্রাণ মানুষ নির্বিঘœ ছিলেন। তাবলিগ জামাতের ইজতেমা করার জন্য ৩০০ একর জায়গা খালেদা জিয়া দিয়েছেন। মুসলমানরা তাঁদের মর্যাদাগত, অন্য ধর্মের প্রতিও কখনো বিরাগভাজন হননি।’

সভাপতির বক্তৃতায় ইউনিয়নের সভাপতি মো. রাশিদুল ইসলাম বলেন, ‘বেগম জিয়া দেশের মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। তাঁর বিরুদ্ধে কোনো অন্যায়-অপকর্মের নজির নেই। ভালো কাজ করেছেন বলেই তাঁর জন্য সারা বিশ্বে দোয়া করা হচ্ছে। আজ মানুষটি অথৈ সংকটপূর্ণ অবস্থায়। গোটা বাংলাদেশ আজ একটা শোকের মতো অবস্থায়। যিনি আমাদের বাংলাদেশের এখন এক অন্যতম অভিভাবক। তাঁর জন্য আমরা আজ দোয়া করি, যেন আল্লাহ তাঁকে দ্রুত সুস্থতা দান করেন। সবার কাছে আমরা অনুরোধ করব, তাঁর জন্য দোয়া করবেন। দোয়া ছাড়া তাঁর সামনে আর কোনো পথ নেই।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

গ্লোরিয়াস আইটি’র ১১ বছর পূর্তি উদযাপন

জলবায়ু প্রস্তুতি জোরদারে খুলনায় আঞ্চলিক ‘ক্লাইমেট অ্যাপ্লিকেশন ফোরাম’ অনুষ্ঠিত

কুয়েট অফিসার্স এসোসিয়েশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-এর উদ্বোধন

বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক

খুবিতে আসন্ন ভর্তি পরীক্ষাসমূহ সুষ্ঠুভাবে সম্পন্নে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে উপাচার্যের মতবিনিময়

কুয়েটে “কোর্স প্রোফাইল প্রিপারেশন এন্ড সিও-পিও অ্যাটেইনমেন্ট ক্যালকুলেশন” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।