সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বেগম খালেদা জিয়াকে ঢাকায় স্বাগত জানালেন খুলনা বিএনপির নেতৃবৃন্দ | চ্যানেল খুলনা

বেগম খালেদা জিয়াকে ঢাকায় স্বাগত জানালেন খুলনা বিএনপির নেতৃবৃন্দ

দীর্ঘদিন অসুস্থ থাকার পর লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি গুলশানের বাসা ফিরোজায় ফেরেন।

এসময় বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা ও স্বগত জানাতে খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু’র নেতৃত্বে খুলনা বিএনপির নেতৃবৃন্দ গুলশানে সড়কের দু’পাশে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে অবস্থান করেন।

এসময় মঞ্জু বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে খালেদা জিয়ার দেশে ফেরা আরও সহায়ক হবে। দেশনেত্রীর দেশে ফেরা দেশ ও জাতির জন্য অনেকটা খুশির খবর। খালেদা জিয়ার এই দেশে ফেরা গণতন্ত্রকে আরও সহজ করবে। বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নজরুল ইসলাম মঞ্জু’র।

গুলশানে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুজ্জামান মনি, শেখ মোশাররফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, অধ্যক্ষ রুহুল আজিম রুমী, আনিসুল হক, তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, রুবায়েত আহসান রানা, কাজী শফিকুল ইসলাম শফি, রবিউল ইসলাম রবি, শেখ জামিরুল ইসলাম জামিল, সরদার রবিউল ইসলাম, আব্দুল জব্বার, মিজানুজ্জামান তাজ, সাখাওয়াত হোসেন, মোস্তাফিজুর রহমান বাবলু, কামাল উদ্দিন, মোস্তফা জামান মিন্টু, সুলতান মাহমুদ সুমন. মাহিম আহমেদ রুবেল, ইমরান হোসেন, এ আর রহমান, পারভেজ মোড়ল, হাফিজুর রহমান টুটুল, মোফাজ্জেল হোসেন, হাসমত হোসেন, শামীম রেজা, ওহেদুজ্জামান শিমুল, হুমায়ুন কবির, কবির বাচ্চুসহ আরো অনেক নেতাকর্মি উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে বিজয়ী খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনার বিভিন্ন ওয়ার্ডে শিশুশ্রম-বাল্যবিবাহ ও স্কুলবহির্ভূত শিশু কমানোর ঘোষণা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।