সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
‘বিশ্ব গণতন্ত্র দিবস’ উপলক্ষে খুলনা বিএনপির সমাবেশ সফল করার লক্ষে সমাবেশে নেতাকর্মিসহ মঞ্জু | চ্যানেল খুলনা

‘বিশ্ব গণতন্ত্র দিবস’ উপলক্ষে খুলনা বিএনপির সমাবেশ সফল করার লক্ষে সমাবেশে নেতাকর্মিসহ মঞ্জু

‘বিশ্ব গণতন্ত্র দিবস’ উপলক্ষে বিএনপির কেন্দ্রঘোষিত সকল বিভাগীয় শহরে শোভাযাত্রার কর্মসূচি সফল করার লক্ষে খুলনা বিএনপির উদ্যোগে মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা- ২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু’র নেতৃত্বে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠণের হাজার হাজার নেতাকর্মি জিয়াহল প্রাঙ্গণে মুল শোভাযাত্রাসমাবেশের কর্মসূচিতে অংশগ্রহণ করে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় সোনাডাঙ্গা থানা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে খুলনা বিএনপির জমায়েত হয়ে কেডিএ এভিনিউ হয়ে জিয়াহল প্রাঙ্গণে মুল শোভাযাত্রার কর্মসূচিতে পৌছায়। এসময় তারা শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, জাতীয় পতাকা, দলীয় পতাকা, ব্যানার, প্লেকার্ড, ফেস্টুন বহণ করেন। সমাবেশ শেষে শোভাযাত্রাটি নগরীর সার্কিট হাউজ চত্বরে এসে শেষ হয়।

শোভাযাত্রায় মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, মীর কায়ছেদ আলী, শেখ মোশাররফ হোসেন, এড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, সিরাজুল ইসলাম নান্নু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, মেহেদী হাসান দিপু, মহিবুজ্জামান কচি, আনোয়ার হোসেন, এড. গোলাম মওলা, নিজাম উর রহমান লালু, ইউসুফ হারুন মজনু, কাজী শফিকুল ইসলাম শফিসহ থানা, ওয়ার্ড, অঙ্গ ও সহযোগী সংগঠণের নেতাকর্মিরা অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে অংশগ্রহণকারী নেতৃবৃন্দকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি সকলকে ধন্যবাদ জানান এবং গণতন্ত্র পুন:উদ্ধারে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

স্বল্পোন্নত থেকে উন্নত দেশে উত্তরণের পথে চূড়ান্ত বাধা এই বাজেট: গোলাম পরওয়ার

বিভাজন নয়, বাংলাদেশ সৃষ্টির লক্ষ্য ধরেই দেশটাকে প্রতিষ্ঠিত করতে চায় বিএনপি: মির্জা ফখরুল

এই দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে গেলেন গোলাম পরওয়ার

ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে ৪ কোটি টাকা

উপজেলা ও পৌরসভা নির্বাচনে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করল এনসিপির

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।