সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বিশ্ব অষ্টিওপোরোসিস দিবস উপলক্ষে খুমেকে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা | চ্যানেল খুলনা

বিশ্ব অষ্টিওপোরোসিস দিবস উপলক্ষে খুমেকে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

বিশ্ব অষ্টিওপোরোসিস দিবস উপলক্ষে খুলনা মেডিকেল কলেজে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘হাড়ের যতœ সুরক্ষিত করবে আপনার ভবিষ্যৎ জীবন’ এই পতিপাদ্যকে সামনে রেখে খুলনা মেডিকেল কলেজ অর্থোপেডিক ডিপার্টমেন্টের আয়োজনে ও হেলথ্কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর সহযোগিতায় বর্ণাঢ্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২২ অক্টোবর শনিবার সকাল ১১ টায় খুলনা মেডিকেল কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য র‌্যালি শেষে কলেজ অডিটোরিয়ামে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খুলনা অর্থোপেডিক বিভাগের বিভাগীয় প্রধান ও খুলনা মেডিকেল কলেজের উপাধক্ষ্য ডা. মোঃ মেহেদী নেওয়াজের সভাপতিত্বে এবং ডা. গৌতম মুখার্জী’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ মতামত রাখেন ডা. আব্দুল কাদের জসিম, ডা. দিদারুল আলম, ডা. আব্দুল কাদের। সেমিনারের শুরুতে অষ্টিওপোরোসিস এর উপর বৈজ্ঞানিক পেপার উপস্থাপন করেন ডা. বিশ্বনাথ মন্ডল। অনুষ্ঠানে উপস্থিত থেকে আরও বক্তৃতা করেন অধ্যাপক ডা. খসরুল আলম মল্লিক, অধ্যাপক ডা. সাইদুল হক, অধ্যাপক ডা. গোলাম মাসুদ, ডা. ঝর্না দাস, ডা. আব্দুল কাদের, ডা. আফরোজা আক্তার দুলু, ডা. শহীদুল হাসান মল্লিক, ডা. মোয়াজ্জেম হোসেন, ডা. উৎপল কুমার চন্দ, ডা. দেবাশীষ ঘোষ প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।