সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বিশিষ্ট সুধীজনদের সম্মানে ইসলামী ছাত্র আন্দোলন খুলনা মহানগরীর ইফতার মাহফিল | চ্যানেল খুলনা

বিশিষ্ট সুধীজনদের সম্মানে ইসলামী ছাত্র আন্দোলন খুলনা মহানগরীর ইফতার মাহফিল

শনিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় পাওয়ার হাউস মোড়স্থ আইএবি মিলনায়তনে বিশিষ্ট সুধীজনদের সম্মানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুহা. মঈন উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মুহা. আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতি আমানুল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নগর সেক্রেটারি শেখ মুহা. নাসির উদ্দিন, জেলা সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালীব।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, শিক্ষার্থীদের ভর্তির সুযোগ থেকে বঞ্চিত করা শিক্ষার মৌলিক অধিকার পরিপন্থী। গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিত ২০২০-২১ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কৃতকার্যদের ভর্তির সুযোগ না দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি বন্ধের সিদ্ধান্ত বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় দীর্ঘমেয়াদে গভীর সংকট সৃষ্টি করবে।

তিনি বলেন, গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষার সিদ্ধান্ত শিক্ষার্থীবান্ধব। এতে শিক্ষার্থীদের সময়, অর্থ ও শ্রম বেঁচে যায়। কিন্তু শিক্ষার্থীদের সুবিধা বিবেচনা না করে স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও মুনাফার স্বার্থে মেধাতালিকা অনুযায়ী মেরিট লিস্টে থাকা পরবর্তীদের সুযোগ না দিয়ে ভর্তি কার্যক্রম বন্ধ করে এ পদ্ধতিকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। আমরা জানি, বিশ্ববিদ্যালয় জ্ঞান উৎপাদন, জ্ঞান বিতরণ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করার জায়গা, কিন্তু সেখানে জালিয়াতির কৌশল করা জাতির জন্য অশুভ সংকেত। শিক্ষাকে পণ্যায়ন করার এক নীলনকশা বাস্তবায়নের পথে হাঁটছে বর্তমান শিক্ষাব্যবস্থা। শিক্ষাব্যবস্থাকে অগ্রহণযোগ্য ও প্রশ্নবিদ্ধ করতে একটি মহল এমন হটকারি সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে আমরা মনে করি।

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন নগর ইসলামী আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি মুফতি ইমরান হুসাইন, মাওঃদ্বীন ইসলাম, সাইফুল ইসলাম, মুফতী শেখ আমিরুল ইসলাম, মাওঃ হাফিজুর রহমান, এইচ এম খালিদ সাইফুল্লাহ, শ্রমিক নেতা এস এম আবুল কালাম আজাদ, গাজী মুরাদ হোসেন, যুবনেতা মোঃ ইমরান হোসেন মিয়া, ছাত্রনেতা ইনামুল হাসান সাঈদ, ইব্রাহিম ইসলাম আবির, আবু রায়হান, শাকির আহমাদ, আব্দুল্লাহ, হাবিবুল্লাহ মিসবাহ, জুবায়ের হোসেন সাব্বির, আল আমিন, নুর আহমাদ, মুহতাসিম বিল্লাহ, ফেরদৌস প্রমুখ নেতৃবৃন্দ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

সৌরবিদ্যুৎ উৎপাদন ও গবেষণায় কুয়েটে চীনা প্রতিষ্ঠানের আগ্রহ

সাংবাদিকসহ বিভিন্ন পরিচয়ে চাঁদাবাজি ও গুজব ঠেকাতে কেএমপি’র তিন দফা নির্দেশনা

দৌলতপুর জোন ও লবণচরা থানার কার্যক্রম পর্যালোচনা করলেন পুলিশ কমিশনার

খুলনা মহানগর ছাত্রদলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

খুলনার ১২ নম্বর ওয়ার্ডে ছয় মাসব্যাপী পরিচ্ছন্নতা মিশন শুরু

বিশেষ শিশুদের পরিচর্যা ও বিকাশে খুলনায় প্যারেন্টিং ওয়ার্কশপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।