সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বিভাগীয় কমিশনারের টুটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন | চ্যানেল খুলনা

বিভাগীয় কমিশনারের টুটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন

খুলনার বিভাগীয় কমিশনার ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার আজ (সোমবার) সকালে নগরীর টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার বলেন, সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এর অবকাঠামোর উন্নয়ন করে যাচ্ছে। প্রাথমিক শিক্ষাকে আন্তর্জাতিক মানে পৌঁছে দেওয়ার জন্য সরকার কাজ করছে। তিনি বলেন, বাংলাদেশ সকল ক্ষেত্রে উন্নতি করছে। বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান ও ক্লাসরুমগুলো আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
পরে বিভাগীয় কমিশনার বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনকালে টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি এমএম মাসুদ মাহমুদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা শামসীসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি এমএম মাসুদ মাহমুদের প্রচেষ্টায় পিইডিপির-৪ এর প্রকল্পের আওতায় প্রায় ৩২ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।