সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে মানুষের ঢল, প্রশংসায় ভাসছে ‘অগ্রপথিক সাচিয়াদহ’ | চ্যানেল খুলনা

বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে মানুষের ঢল, প্রশংসায় ভাসছে ‘অগ্রপথিক সাচিয়াদহ’

গ্রামের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে এবার ব্যতিক্রমী উদ্যোগ নিল সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘অগ্রপথিক সাচিয়াদহ’। বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা দিতে শনিবার (১৬ মে) দিনব্যাপী আয়োজন করা হয় একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের। সকাল থেকেই চিকিৎসা নিতে ভিড় করেন শত শত মানুষ।

সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত আদর্শ শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই চিকিৎসা ক্যাম্প। এতে হৃদরোগ, গাইনী ও প্রসূতি বিভাগসহ বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ চিকিৎসকেরা রোগীদের বিনামূল্যে সেবা প্রদান করেন।

ক্যাম্পে রোগী দেখেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক এমিরিটাস ডা. শেখ ইউনুস আলী। এছাড়াও চিকিৎসাসেবা দেন গাইনী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডা. বেগম রওগন আরা, ডা. এস.এম. সামছুল আহসান (মাসুম) এবং ডা. জিনাত ফাতেম।

দিনব্যাপী এই আয়োজনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, গ্রামের অনেক মানুষ আর্থিক সংকট ও দূরত্বের কারণে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে পারেন না। তাদের জন্যই মূলত এই উদ্যোগ।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মানুষের সেবা করাই তাদের প্রধান লক্ষ্য। তারা বিশ্বাস করেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোও এক ধরনের ইবাদত। সেই ভাবনা থেকেই ‘অগ্রপথিক সাচিয়াদহ’ দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

এর আগেও সংগঠনটি শারদীয় দুর্গাপূজায় বস্ত্র বিতরণ, করোনাকালে খাদ্য সহায়তা, বৃক্ষরোপণ কর্মসূচি, ডেঙ্গু ও করোনা সচেতনতামূলক প্রচারণা, মাদকবিরোধী সভা এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছে। এছাড়াও গুণীজন সংবর্ধনা ও ‘অগ্রপথিক জ্ঞানাঙ্কুর স্কুল’ প্রতিষ্ঠার মতো উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা পেয়েছে।

সংগঠনটির নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও সমাজসেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। বিশেষ করে তরুণদের সামাজিক উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করে একটি সচেতন ও মানবিক সমাজ গড়ে তুলতে তারা কাজ করে যাচ্ছেন।

উল্লেখ্য, ‘অগ্রপথিক সাচিয়াদহ’ মূলত ২৫ জন তরুণের উদ্যোগে গড়ে ওঠা একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ড. লিটন বিশ্বাস বর্তমানে ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব গ্লোস্টারশায়ারে গেস্ট লেকচারার হিসেবে কর্মরত আছেন। এছাড়াও সংগঠনের সঙ্গে শিক্ষক, চিকিৎসক, ব্যাংকার, পুলিশ কর্মকর্তা ও বিভিন্ন পেশার তরুণরা যুক্ত রয়েছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

অস্ট্রেলিয়ায় স্টাডি ট্যুরে যাচ্ছেন খুবি উপাচার্য ও অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক

খুলনা মহানগরীর থানা কর্মপরিষদ, মজলিসে শূরা এবং টিম সদস্যদের শিক্ষা শিবির

প্রস্তাবিত বাজেট কৃষি ও ব্যবসাবান্ধব এবং যুগোপযোগী : খুলনা চেম্বার

খুবিতে একাডেমিক ও প্রশাসনিক প্রধানদের সাথে উপাচার্যের ঈদ-পরবর্তী মতবিনিময়

শহীদ সাংবাদিক হুমায়ূন কবীর বালুর ছোট বোনের ইন্তেকালে এমইউজের শোক

পরিচ্ছন্নতার কোন বিকল্প নেই : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।