সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বিনামূল্যে চিকিৎসা সেবা দিলো কোস্ট গার্ড পশ্চিম জোন | চ্যানেল খুলনা

বিনামূল্যে চিকিৎসা সেবা দিলো কোস্ট গার্ড পশ্চিম জোন

মোংলার নলিয়ান সংলগ্ন এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন। রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুনতাসির ইবনে মহসীন এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল/চরাঞ্চলের মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। উপকূল-চরাঞ্চলের কর্মহীন ও দুস্থ মানুষের প্রয়োজনের তুলনায় চিকিৎসাসেবা অপ্রতুল। তাই সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবায় সবসময় এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

এরই ধারাবাহিকতায় রোববার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত খুলনা জেলার দাকোপ থানাধীন নলিয়ান, সুতারখালী, কামারখালী, কালাবগী ও তৎসংলগ্ন এলাকায় মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে দের শতাধিক অসহায়, গরীব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী দেওয়া হয়েছে।

এছাড়াও সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত খুলনা জেলার দাকোপ থানার নলিয়ান, সুতারখালী, কামারখালী, কালাবগী ও তৎসংলগ্ন এলাকায় লেঃ মোঃ ইকবাল হোসেন, (এক্স), বিএন উপকূলীয় ও তৎসংলগ্ন অঞ্চলে অবৈধ মৎস্য আহরন, মাদক ও মানব পাচার রোধ, অবৈধ জালের ব্যবহার, বনজ সম্পদ রক্ষা, নৌযান ও নৌপথে জানমালের নিরাপত্তা বিষয়ে স্থানীয় জেলে, মাঝি ও পেশাজীবিদের সচেতনতা বৃদ্ধিতে জনসচেতনতামূলক বক্তব্য দেন।

এ জনসচেতনামূলক সভায় স্থানীয় প্রশাসন, বনবিভাগের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

ফকিরহাটে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগে সব পুড়ে ছাই

ফকিরহাটে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফুলেল শুভেচ্ছায় সিক্ত

খুলনা-বাগেরহাট আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য হিসবে আলেচনায় চিতলমারীর রুনা গাজী

ফকিরহাটে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো ইলেকট্রিক মিস্ত্রির

ফকিরহাটে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে র‌্যালী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।