সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বিনামূল্যে করোনা ভ্যাকসিন নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের | চ্যানেল খুলনা

বিনামূল্যে করোনা ভ্যাকসিন নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের

চুক্তি অনুযায়ী সময়মতো ভারত থেকে করোনা প্রতিরোধের ভ্যাকসিন পাওয়া না গেলে টিকা উৎপাদনকারী বিকল্প প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।

তিনি বলেন, মহামারি করোনা থেকে দেশের মানুষ বাঁচাতে সরকারকে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।

দেশের মানুষ অধীর আগ্রহে করোনা ভ্যাকসিনের জন্য অপেক্ষা করছে। যেকোনো মূল্যে দেশের মানুষের জন্য বিনামূল্যে করোনা ভ্যাকসিন নিশ্চিত করতে হবে।
মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে পার্টির বনানী কার্যালয় মিলনায়তনে কুমিল্লা জেলা ও মহানগর জাতীয় পার্টি নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগ প্রশাসন দিয়ে দেশ চালাচ্ছে, তারা রাজনীতির মধ্যে নেই বললেই চলে। আর বিএনপি নেত্রী মুচলেকা দিয়ে জেল থেকে বের হয়েছেন, তারেক রহমানের গ্রহণযোগ্যতার অভাব। তাই বিএনপির পক্ষেও রাজনীতির মাঠে টিকে থাকা দুরূহ। কিন্তু মানুষের আস্থা ও ভালোবাসা নিয়ে জাতীয় পার্টি রাজনীতির মাঠে টিকে আছে।

এসময় জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, দেশের মানুষের সামনে উন্নয়ন ও সুশাসন দেওয়ার ঐতিহ্য রয়েছে একমাত্র জাতীয় পার্টির। তাই দেশের মানুষ আবারো জাতীয় পার্টির শাসনামলে ফিরে যেতে চায়। দেশের মানুষ জাতীয় পার্টির লাঙল প্রতীকে ভোট দিতে আগ্রহভরে অপেক্ষা করে আছে।

সভায় আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, আমির হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সৈয়দ ইফতেকার আহসান হাসান, যুব বিষয়ক সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আজাহার সরকার, যুগ্ম দফতর মাহমুদ আলম, সমরেশ মন্ডল মানিক, কেন্দ্রীয় সদস্য মো. আলমগীর হোসেন, তরুণ পার্টির সদস্য সচিব মোড়ল জিয়াউর রহমান, কুমিল্লা মহানগর সাবেক আহ্বায়ক সালামত আলী খান বাচ্চু, কুমিল্লা দক্ষিণ যুব সংহতির সাবেক সভাপতি মাহাবুবুর রশীদ মাহবুব, সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম গোলাম বায়েজিদ, মো. তৈহিদুল ইসলাম চৌধুরী, ভিপি আজাদ, মো. মোবাশ্বের হোসেন, সাইফুল ইসলাম বাবুল, মো. আব্দুল কাদের, সৈয়দ আব্দুর রাজ্জাক বাদল ও মো. হোসেন গাজী প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

রাড্ডা হাসপাতালে হামলায় সরকারদলীয় লোকজন জড়িত: গোলাম পরওয়ার

নির্বাচন-পরবর্তী সিদ্ধান্তে দেশে সংকট তৈরি হয়েছে: শফিকুর রহমান

ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জনগণের দাবি না মানলে আট দফা এক দফায় পরিণত হতে পারে: শফিকুর রহমান

আসিফ মাহমুদ ও স্ত্রীর দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক

সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।