সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বিজ্ঞান দিবসে আল বিরুনী ক্লাবের র‌্যালী অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

বিজ্ঞান দিবসে আল বিরুনী ক্লাবের র‌্যালী অনুষ্ঠিত

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকালে আন্তর্জাতিক বিজ্ঞান দিবস উপলক্ষে আল বিরুনী বিজ্ঞান ক্লাব এর উদ্যোগে বিজ্ঞান র‌্যালী অনুষ্ঠিত। র‌্যালীতে সভাপতিত্ব করেন আল বিরুনী বিজ্ঞান ক্লাবের সভাপতি এম এ হাসিব গোলদার ও পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক সোলাইমান দেওয়ান সাকিব।
এবারের বিশ্ব বিজ্ঞান দিবস শ্লোগান ছিল “বিজ্ঞানের সঠিক চর্চায়ন, উদ্ভাবনের উন্নয়ন”।
র‌্যালীর শুরুতে সভাপতি হাসিব গোলদার তার বক্তব্যে বলেন, দেশে বিজ্ঞান শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ কমে যাচ্ছে। শুধু তাই নয় শহরের তুলনায় গ্রামে এই হার অনেক বেশি। বিজ্ঞান অনাগ্রহতার অনেক কারণের মধ্যে সামাজিক, অর্থনৈতিক কারণও আছে। এ সমস্যা উত্তরণে সামাজিকভাবে বিজ্ঞানকে আনন্দময় করে ছাত্রদের মাঝে উপস্থাপন করতে হবে ও সরকারিভাবে বিভিন্ন বিজ্ঞান প্রতিযোগিতার আয়োজন করে ছাত্রদের মাঝে বিজ্ঞানের আগ্রহ সৃষ্টি করতে হবে।
র‌্যালীটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে কার্জন হলে যেয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন কে এম দ্বীন ইসলাম, মোঃ আবু বক্কর খান উজ্জ্বল, রিয়াজুল ইসলাম, মোহাম্মদ ইফতি আলম, মোহাম্মদ আল-আমিন, মোঃ হাসিবুর রহমান, মোঃ আবু বক্কর প্রমুখ।
উল্লেখ্য ২০০১ সাল থেকে প্রতি বছর ১০ নভেম্বর ইউনেস্কো ঘোষিত  বিশ্ব বিজ্ঞান দিবস  হিসেবে পালন করে আসছে সারা বিশ্বের বিভিন্ন সংগঠন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।