সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বিএল কলেজে আন্তর্জাতিকমানের ক্যারিয়ার প্লানিং সেমিনার | চ্যানেল খুলনা

বিএল কলেজে আন্তর্জাতিকমানের ক্যারিয়ার প্লানিং সেমিনার

চ্যানেল খুলনা ডেস্কঃ বিশাল পৃথিবী অপার সম্ভাবনার আধার। একে যতটা কাজে লাগানো যাবে তত সফলতা আসবে। ব্যক্তির দুর্বলতা নয়, সুপ্ত প্রতিভার দিকেই নজর রাখা প্রয়োজন। মনে রাখতে হবে ফেসবুক কোন বুক বা বই নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অতি সক্রিতা সফলতার অন্তরায় হতে পারে।
খুলনা সরকারি ব্রজলাল (বিএল) কলেজের আয়োজনে আজ (সোমবার) সকালে আন্তর্জাতিকমানের ক্যারিয়ার প্লানিং বিষয়ক সেমিনারে ফিনল্যান্ডের হেলসিংকি বিশ^বিদ্যালয়ের ক্যারিয়ার প্লানিং বক্তা ও পরামর্শক ড. মজিবুর দফতরি এসব কথা বলেন। কলেজের দ্বিতীয় একাডেমিক ভবনের সেমিনার কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম আলমগীর হোসেন।
ব্যর্থতাকে সফলতার সোপান মনে করে নিজের দক্ষতার নিরন্তর উন্নয়নের পরামর্শ দিয়ে প্রায় দেড় ঘন্টাকাল বক্তৃতায় ড. মজিবুর আরও বলেন, স্বপ্নই মানুষকে এগিয়ে নিয়ে যায় এবং চ্যালেঞ্জের মধ্যেই লুকিয়ে আছে দক্ষ হয়ে ওঠার মূল কথা।
সহযোগী অধ্যাপক শঙ্কর কুমার মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি বিএল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শরীফ আতিকুজ্জামান ও খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ হাবিবুর রহমান। এসময় খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, অতিরিক্ত কর কমিশনার মঞ্জুর আলম, সহযোগী অধ্যাপক মোঃ মামুন কাদের, তথ্য অফিসার মোঃ মঈনউদ্দীনসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

রাজধানীর মতিঝিল থেকে আটক খুলনার সাবেক কাউন্সিলর কাউট

নৈরাজ্য রুখতে খুলনায় যুবদলের মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল

খুলনায় লক্ষ্যভ্রষ্ট গুলিতে আহত শিক্ষা কার্যালয়ের হিসাবরক্ষক

খুলনায় ফের ডায়াগনস্টিক সেন্টারে হামলা, সিসিটিভিতে শনাক্ত ৪-৫ জন

খুলনায় আদালত চত্বরে জোড়া খুনের মামলায় ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট

খুলনায় তাঁতিদল নেতা হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।