সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিএনপি মহাসচিবের ফেসবুক অ্যাকাউন্ট নেই: রিজভী | চ্যানেল খুলনা

বিএনপি মহাসচিবের ফেসবুক অ্যাকাউন্ট নেই: রিজভী

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এমন তথ্য জানিয়ে বলেন, প্রতারণার উদ্দেশে কোনো গোষ্ঠী বিএনপি মহাসচিবের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন বক্তব্য, মন্তব্য ও মতামত প্রকাশ করছে।

রিজভী বলেন, আমি অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই- বিএনপি মহাসচিবের নামে কোনো (Facebook Account) নেই ও তিনি ফেসবুক ব্যবহার করেন না। ইতোপূর্বে তিনি এ বিষয়ে বেশ কয়েকবার গণমাধ্যমে প্রতিবাদ করেছেন ও থানায় সাধারণ ডায়েরিও করেছেন। তাই এসব ভুয়া ফেসবুকের সঙ্গে বিএনপি মহাসচিবের কোনো সংশ্লিষ্টতা নেই।

তিনি আরও বলেন, আমি দেশবাসীর জ্ঞাতার্থে জানাচ্ছি যে, কোনো জালিয়াত চক্র বিএনপি মহাসচিবের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে তা ব্যবহার করছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ফেসবুক কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান রিজভী।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

শাপলা চত্বরে হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াত আমিরের

বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়? প্রশ্ন জামায়াত নেতা আজহারের

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

শিক্ষার্থীরা গুপ্ত রাজনীতি দেখতে চায় না: সংসদে বিএনপি হুইপ

আপিলেও প্রার্থিতা ফেরত পেলেন না মনিরা শারমিন, যাবেন হাইকোর্টে

রাউজানে ৩ দিনের মাথায় ফের বিএনপি কর্মী খুন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।