সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খালিশপুরে বৃক্ষরোপন কর্মসূচি | চ্যানেল খুলনা

বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খালিশপুরে বৃক্ষরোপন কর্মসূচি

বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে থানা পর্যায়ে বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে গতকাল রবিবার বিকেল ৫টায় খালিশপুর থানা বিএনপির উদ্যোগে ১০নং ওয়ার্ডের ভাষানী বিদ্যাপিঠ স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। এসময় তিনি বলেন, বৃক্ষ মানুষের প্রকৃত বন্ধু। পরিবেশ রক্ষায় সকলে এগিয়ে আসুন। ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপন করি। বৃক্ষ রোপন করে অনাবাদী জমিকে আবাদী করে তুলি। বেশী বেশী গাছ লাগাই, পরিবেশ রক্ষা করি। দেশকে সুন্দর করে গড়ে তুলি।
বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শাহিনুল ইসলাম পাখি, নিজাম উর রহমান লালু, শেখ সাদী, আবুল কালাম জিয়া, শামসুর রহমান, এইচ এম সালেক, আহসানউল্লাহ বুলবুল, অ্যাডভোকেট মোহাম্মদ আলি বাবু, আব্দুল লতিফ, ইমতিয়াজ আলম বাবু, ম শ আলম, মঞ্জুর ইসলাম টিটু, জাহিদুল ইসলাম, সাইফুল ইসলাম সান্টু, মনিরুজ্জামান মনির, কাজী ফজলুল কবির টিটু, তসলিম মাস্টার, রফিকুল ইসলাম, গোলাম মোস্তফা ভুট্রো, বাবুল হোসেন, আলাউদ্দিন, আব্দুস সালাম হাওলাদার, সাইফুজ্জামান ডিয়ার, শাহিনুর রহমান, ইয়াসিন, তুহিন, বাবু, মাসুদ আসাদ মোল্যা, নুরুল ইসলাম প্রমুখ।- খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।