সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করতে কেন্দ্রীয় নেতা বকুলের নেতৃত্বে খুলনায় স্মরণকালের বৃহত্তম মিছিল | চ্যানেল খুলনা

বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করতে কেন্দ্রীয় নেতা বকুলের নেতৃত্বে খুলনায় স্মরণকালের বৃহত্তম মিছিল

স্মরণকালের বৃহত্তম মিছিল দেখেছে খুলনাবাসী। বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে বিভাগীয় সমাবেশে যোগ দিতে অনুষ্ঠিত হয়েছে এ মিছিল। কেন্দ্রীয় বিএনপি নেতা, খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি আলহাজ রকিবুল ইসলাম বকুলের নেতৃত্বে। যে মিছিলের শুরু ছিল, শেষ খুঁজে পাওয়া যায়নি।
বিকেল ৩টায় কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে যোগ দিতে দুপুরের আগেই নগরীর ফেরিঘাট মোড়ে জমায়েত হতে থাকেন নেতাকর্মীরা। খুলনা মহানগর ও জেলা, নগরীর খালিশপুর ,দৌলতপুর ও খানজাহান আলী থানা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, জাসাসের ব্যানারে হাজার হাজার নেতাকর্মী একত্রিত হন সেখানে। ছিলেন মহানগরের বাইরে রূপসা, দিঘলিয়া, তেরখাদা, বটিয়াঘাটা, দাকোপ, ডুমুরিয়া, ফুলতলা, কয়রা, পাইকগাছা উপজেলা থেকে আসা হাজারো নেতাকর্মীও। সমস্ত মিছিলের নেতাকর্মীদের একত্রিত করে দুপুর দেড়টার দিকে সমাবেশস্থলের উদ্দেশ্যে রওনা হন। এ সময় খুলনা মহানগর ও জেলা বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুলের নেতৃত্বে এ মিছিল থেকে শ্লোগান ওঠে অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দানের। প্রকম্পিত হয় রাজপথ। রাস্তার দুপাশে পথচারী, যানবাহনের চালক ও যাত্রী, ব্যবসা প্রতিষ্ঠানের ক্রেতা বিক্রেতারা করতালি দিয়ে মিছিলকে স্বাগত জানান। রাজপথে বিএনপির হাজার হাজার নেতাকর্মীর সরব উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করে এখনই ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে চ’ড়ান্ত আন্দোলন কর্মসূচি ঘোষণার ডাক দেওয়ার আহবান জানান অনেকে। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার ফিরিয়ে দেয়ার দাবি জানান তারা।
এদিকে বিএনপি নেতা বকুলের নেতৃত্বাধীন মিছিলটি সমাবেশস্থলে পৌছালে তা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। তিল ধরণের ঠাঁই ছিলনা কোথাও। জনতার নেতা রকিবুল ইসলাম বকুল দলীয় নেতাকর্মীদের সাথে সমাবেশের শেষ পর্যন্ত রাজপথে অবস্থান নেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।